Monday, April 6, 2026

কলকাতায় আক্রান্ত ট্র্যাফিক সার্জেন্ট, ধৃত গাড়িচালক-সহ ৩

Date:

Share post:

জোড়াবাগান এলাকায় (Jorabagan Area) মদ্যপ গাড়িচালকের হাতে আক্রান্ত ট্র্যাফিক সার্জেন্ট। বেপরোয়া চালককে পুলিশ তাড়া করতেই গাড়ি থামিয়ে পাল্টা পুলিশের উপর চড়াও হন অভিযুক্ত। জানা যায় মঙ্গলবার সকালে বনগাঁ থেকে একটি চারচাকা ধর্মতলার দিকে আসছিল। শ্যামবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে আসার সময় গিরিশ পার্কের (Girish Park)কাছে গাড়ি আটকায় পুলিশ।এরপরই কর্তব্যরত ট্র্যাফিক সার্জেন্টকে মারধরের অভিযোগ ওই মত্ত চালকের বিরুদ্ধে। গাড়িতে আরও দুজন ছিলেন। তাঁদের সকলকেই থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। ট্র্যাফিক নিয়ম না মানা, বেপরোয়া গতি, মত্ত অবস্থায় গাড়ি চালানো-সহ একাধিক ধারায় মামলা রুজু করে অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...