Friday, May 8, 2026

চলচ্চিত্র উৎসব দীর্ঘজীবী হোক, KIFF-এর সমাপ্তি অনুষ্ঠানে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এক সপ্তাহ ধরে বাংলার মাটিতে বিশ্বের সিনেমা দর্শনের আজ সমাপ্তি । ৩০-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (30th Kolkata International Film Festival) শেষ দিনে রবীন্দ্রসদনের মঞ্চে ফোনে উৎসব কমিটিকে ধন্যবাদ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতা জুড়ে ১৯ টি প্রেক্ষাগৃহে ১৭৫ টি সিনেমা দেখানোর সুব্যবস্থা করার পাশাপাশি অন্যত্র প্রদর্শনীর আয়োজনের জন্য উৎসব কমিটিকে শুভকামনা ও অভিনন্দন জানান মমতা।

এদিন রাজ্য সঙ্গীত দিয়ে শুরু হয় এবারের KIFF – এর সমাপ্তি অনুষ্ঠান। গৌতম ঘোষ (Gautam Ghosh) স্বাগত ভাষণ দেওয়া শুরু করতেই মন্ত্রী অরূপ বিশ্বাস জানান যে ফোনে মুখ্যমন্ত্রী তাঁর বার্তা দিতে চান। চেয়ারপার্সন গৌতম ঘোষ এবং তাঁর টিম ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে সফল করার জন্য অভিনন্দন জানান মমতা। আগামী বছর যাতে আরও বেশি বিদেশী সিনে ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক সিনেমা দেখানোর ব্যবস্থা করা যায় সেই দিকে লক্ষ্য দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। এবছর বিশেষ আকর্ষণ ছিল শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি এবং চিত্তাকর্ষক সেমিনার। সেই কাজের জন্যও সকলকে ধন্যবাদ দেন মুখ্যমন্ত্রী। সিনে বিচারক, বিশ্লেষক, দর্শক-সহ বাংলা বিনোদন জগতের শিল্পীদের কথাও উল্লেখ করেন তিনি। সবশেষে মুখ্যমন্ত্রী বলেন, “এখন থেকেই আগামী বছরের প্রস্তুতি শুরু করতে হবে এবং যত সময় যাবে ততই আরও সমৃদ্ধ হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। Lets Film Festival long live।”

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

দাদার দেখানো পথেই সাফল্য, ছাত্রীদের মধ্যে প্রথম বেদশ্রুতির লক্ষ্য ইঞ্জিনিয়ারিং

দাদার দেখানো পথে হেঁটেই সাফল্যের দেখা পেল মাধ্যমিকে ছাত্রীদের মধ্যে প্রথম হওয়া বেদশ্রুতি সিনহা(Bedoshruti Sinha )।২০১৪ মাধ্যমিকে দাদা...

ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! 

শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির খবর মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather...

নির্বাচনী ফল বেরোনোর পর দলবিরোধী মন্তব্য কেন, ৫ মুখপাত্রকে শো-কজ তৃণমূলের 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ে দল বিরোধী মন্তব্য করতে দেখা গেছে জোড়াফুলের...

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...