Saturday, June 20, 2026

বধূ নির্যাতন আইনকে ব্যক্তিগত স্বার্থসিদ্ধিতে ব্যবহার! কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের

Date:

Share post:

বধূ নির্যাতনের আইনকে হাতিয়ার করে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করা হয়। বধূরা স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থের জন্য এই আইন ব্যবহার করছেন বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বি ভি নাগরত্না ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চের।

তেলেঙ্গানা হাইকোর্টে (Telengana High Court) বধূ নির্যাতনের একটি মামলায় সাজাপ্রাপ্ত এক যুবক ও তার পরিবারের দায়ের করা সুপ্রিম কোর্টের (Supreme Court) এক মামলায় কার্যত স্ত্রীদের কাঠগড়ায় তার করালেন বিচারপতি নাগরত্না। এমনকি আদালত এই বিষয়গুলিতে আইনের অপব্যবহার এবং স্ত্রী ও তার পরিবারের আস্ফালনকে শক্তি যোগানো হয় বলেও মন্তব্য করে। এই মামলায় তেলেঙ্গানা হাইকোর্ট একটি গুরুতর ভুল করেছে বলেও পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।

তেলেঙ্গানা হাইকোর্টের এই মামলাটিতে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সাম্প্রতিককালে বিবাহ সংক্রান্ত জটিলতার মামলা দেশে অনেক বেড়ে গিয়েছে। যার ফলে বিবাহ প্রতিষ্ঠান (institution of marriage) নিয়ে বিরোধ ও অশান্তি বাড়ছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে বিএনএস-এর ৪৯৮-এ ধারাকে (Section 498(A) ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে ব্যবহার করছেন স্ত্রীরা। তেলেঙ্গানার মামলাটিতে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এই মামলায় স্পষ্ট প্রমাণ স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে না থাকায় তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করা হয়।

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...