Wednesday, June 3, 2026

ব্যস্ত এসপ্ল্যানেডে মেট্রোয় ঝাঁপ! বাড়ছে গার্ডরেলের দাবি

Date:

Share post:

রাস্তায় ব্যাপক যানজট ও অ্যাপক্যাবের আকাশ ছোঁয়া ভাড়ায় মেট্রোই ভরসা সাধারণ যাত্রী থেকে অফিস যাত্রীদের। সেই মেট্রোর রুটে ব্যস্ত সময় আত্মহত্যার (suicide) মতো ঘটনা এখনো কমছে না। বুধবার ফের এক যুবকের আত্মহত্যার ঘটনায় বিকেলের ব্যস্ত সময় ব্যাহত হয় মেট্রো পরিষেবা। ফলে নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রীরা ফের মেট্রো স্টেশনগুলিতে গার্ড রেলের (guard rail) দাবি জানাচ্ছেন।

বুধবার বিকেলে ভিড়ে ঠাসা এসপ্ল্যানেড (Esplanade) মেট্রো স্টেশনে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর গামী লাইনে এক যুবক মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা (suicide attempt) করেন। তাঁকে উদ্ধার করতে দ্রুত ওই লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে একদিকে পার্কস্ট্রিট (Park Street) অন্যদিকে গিরিশ পার্ক (Girish Park) স্টেশন থেকে একের পর এক মেট্রো আটকে পড়ে। পরে যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার জেরে বিকেল সাড়ে চারটা থেকে প্রায় আধঘন্টা ব্যাহত হয় দমদমমুখি মেট্রোর (Metro Railway) পরিষেবা। যদিও কবি সুভাষ (Kabi Subhash) মুখী মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল। গত তিন সপ্তাহে এটি দ্বিতীয় আত্মহত্যার চেষ্টার ঘটনা। ফলের নাকাল নিত্যযাত্রীরা। তাঁরা দাবী জানাচ্ছেন যেভাবে হাওড়া সল্টলেক মেট্রোতে গার্ড রেল দিয়ে এই ধরনের ঘটনা আটকানো হয়েছে, সেভাবেই দক্ষিণেশ্বর কবি সুভাষ রুটেও বসুক গার্ডরেল। বন্ধ হোক নৃত্য যাত্রীদের হয়রানি।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...