Tuesday, March 17, 2026

মুম্বইয়ে বিনোদ কাম্বলির ৮ কোটির বাড়িও হাতছাড়া!

Date:

Share post:

মুম্বইয়ের বান্দ্রায় একটি বাড়ি নিয়েছিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। সচিন তেন্ডুলকরের সঙ্গে রেকর্ড গড়েছেন। যদিও শৃঙ্খলা ধরে রাখতে পারেননি। ক্রিকেট থেকে নিজের দোষে হারিয়ে গিয়েছেন। তেমনই হারিয়েছেন অনেক কিছুই। বান্দ্রায় যে বাড়িটি নিয়েছিলেন বিনোদ কাম্বলি তার দাম প্রায় ৬ থেকে ৮ কোটি। যদিও লোন এবং মেইনটেনেন্সের টাকা শোধ করতে না পারায় সেটাও এখন হাতছাড়া। বিনোদ কাম্বলি, অজিঙ্ক রাহানে, অজিত আগরকরের মতো মুম্বইয়ের অনেক ক্রিকেটারেরই বান্দ্রার জুয়েল টাওয়ারে অ্যাপার্টমেন্ট রয়েছে। অনেকে এখনও থাকেন।
এই অ্যাপার্টমেন্টে বিনোদ কাম্বলিরও 3 BHK ফ্ল্যাট রয়েছে। তার আনুমানিক দাম, ৮ কোটি। লিভিং রুম, ওপেন স্টাইল কিচেন সবই রয়েছে। বাড়িতে একঝাঁক ছবি রয়েছে। এর মধ্যে বেশিরভাগ ছবিই বন্ধু এবং সতীর্থ সচিন তেন্ডুলকরের সঙ্গে। বিনোদ কাম্বলির বিরুদ্ধে ২০১৩ সালে অভিযোগ দায়ের হয়, মেইটেন্যান্সের টাকা শোধ করেননি। তখনই সেটার পরিমাণ ছিল ১০ লক্ষ টাকারও বেশি।
শুধু তাই নয়, হোম লোন এবং কার লোনের ক্ষেত্রেও একই সমস্যা। বিনোদ কাম্বলি এবং তার স্ত্রীর বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগ ওঠে সেই ২০১৪ সালে। এখন তার পরিস্থিতি আরও সঙ্গীন। অনেক সতীর্থই চাইছেন বিনোদ কাম্বলিকে স্বাভাবিক জীবনে ফেরাতে। চেষ্টাও করছেন।কিন্তু শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে পরিস্থিতি কেউ জানেন না।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...