Saturday, June 20, 2026

চিন্ময় প্রভুর জামিন শুনানি দ্রুত চেয়ে চট্টগ্রাম আদালতে ফের আবেদন আইনজীবীর

Date:

Share post:

চার মাস পর ক্ষমতা হারিয়ে প্রতিরোধের রাজনীতির পথে শেখ হাসিনার আওয়ামী লীগ। ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় দফায় দফায় খালেদা জিয়ার বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন লীগ সমর্থকেরা। কাইচাইল ইউনিয়ন এলাকায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে, ৪০টিরও বেশি বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহম্মদ সফর আলি বলেছেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের আদালতে যাচ্ছেন ইসকনের বন্দি সন্ন্যাসী চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। চিন্ময় প্রভুর জামিন শুনানি যাতে দ্রুত হয়, চট্টগ্রাম আদালতে ফের সেই আবেদন জানাতে চলেছেন তিনি। আগের শুনানিতে কোনও আইনজীবী উপস্থিত না থাকায় তা পিছিয়ে দেওয়া হয়েছিল ২ জানুয়ারি পর্যন্ত। সেই দিনটিই এগিয়ে আনার জন্য ফের আদালতের দ্বারস্থ হচ্ছেন সন্ন্যাসীর আইনজীবী।২ জানুয়ারির আগে যাতে চিন্ময় প্রভুর জামিনের শুনানি হয়, সেই আবেদনই জানাবেন আইনজীবী।

 

 

 

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...