Sunday, June 21, 2026

সরকারি শৌচালয় দখল করে দিব্যি পরিবার নিয়ে বসবাস, নাজেহাল প্রশাসন

Date:

Share post:

বাজারের মধ্যে একমাত্র শৌচালয়। সেটিও দখল করা। সরকারি শৌচালয়ের মধ্যেই বহাল তবিয়তে দীর্ঘ ৭ বছর ধরে বসবাস করছে একটি পরিবার। এতেই হাজার হাজার মানুষ সহ বাজার কমিটি সদস্যরা পড়েছেন সমস্যায়। শৌচালয় দখলমুক্ত করতে গেলেই হুমকি দিচ্ছেন দখলকারী ব্যক্তি। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েত দণ্ডীরাট বাজারে এলাকার।

জানা গিয়েছে, রাজ্য সড়ক ২ এর টাকি রোডের ধারে সীমান্ত উন্নয়ন দফতরের উদ্যোগে দণ্ডীরাট ফকির হাটখোলা বাজার কমিটি কয়েক লক্ষ টাকা খরচ করে পাকা শৌচালয় তৈরি হয়। তবে রক্ষণাবেক্ষণের অভাবে তা পড়েই ছিল। সেই সুযোগে বছর সাব্বির সরদার (৩০) নামে জনৈক ব্যক্তি পরিবার নিয়ে শৌচালয়ে দখল করে নেয় বলে অভিযোগ। গত সাত বছর ধরে বেআইনিভাবে সরকারি শৌচালয় দখল করে সেখানেই বসবাস করছেন।

বাজার কমিটি,গোটরা গ্রাম পঞ্চায়েত ও বাজার কমিটির সদস্য কওসার মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে ওই পরিবার বেআইনিভাবে একটি সরকারি শৌচালয় দখল করে রেখেছে। ইতিমধ্যে বাজার কমিটির সভাপতি সম্পাদকের সহ আমরা বৈঠক করেছি আমরা দ্রুত ব্যবস্থা নেব। বসিরহাট থানার পুলিশকে জানানো হয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...