Saturday, June 20, 2026

শীর্ষ আদালতে পিছিয়ে গেল SSC-র ২৬০০০ চাকরি বাতিল মামলার শুনানি

Date:

Share post:

সুপ্রিম কোর্টের (Supreme Court) পিছিয়ে গেল SSC-র ২৬০০০ চাকরি বাতিল মামলার শুনানি। বৃহস্পতিবার, প্রধান বিচারপতির সঞ্জীব খান্নার এজলাসে শুনানি ছিল। কিন্তু সময়ের অভাবে তা পিছিয়ে গেল। আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্কুল সার্ভিস কমিশনের মামলার শুনানি হবে।

এদিন দুপুর ২টোয় প্রধান বিচারপতির এজলাসে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের ২৬০০০ চাকরি বাতিল মামলার শুনানি নির্ধারিত ছিল৷ কিন্তু সময়াভাবে এদিন বিস্তারিত শুনানি সম্ভব নয় বলে জানান প্রধান বিচারপতি৷ একইসঙ্গে তিনি নির্দেশ দেন, আগামী বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টায় এই চাকরি বাতিল মামলার শুনানি। এই প্রসঙ্গেই প্রধান বিচারপতি তাঁর এজলাসে জড়ো হওয়া আইনজীবীদের ভিড়ের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, কি হল? এত ভিড় কেন? আইনজীবীরা জানান, স্কুল সার্ভিস কমিশনের মামলার শুনানির জন্যই তাঁরা সমবেত হয়েছেন৷ শোনার পরেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নিজের পর্যবেক্ষণে জানান, মামলার বিচার্য বিষয় হল পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে, নাকি যোগ্য প্রার্থীদের চাকরি প্রদান করা হবে৷ বিষয়টি মারাত্মক জটিল নয়৷ আমরা শুনানি পিছোব না৷ আগামী বৃহস্পতিবার টপ অফ দি বোর্ড হবে শুনানি৷

২০১৬ সালের এসএসসি শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রাসিদির ডিভিশন বেঞ্চের তরফে দেওয়া রায়ে ২৫৭৫৩ জন শিক্ষক ও শিক্ষা কর্মীর চাকরি বাতিল করা হয়৷ এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পাল্টা মামলা করে পশ্চিমবঙ্গ সরকার, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারাদের একাংশ৷

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...