Tuesday, March 31, 2026

ইন্ডিগোর ৪০০ যাত্রী ২৪ ঘণ্টারও বেশি সময় আটকে ইস্তানবুল বিমানবন্দরে!মেলেনি সামান্য পরিষেবাও

Date:

Share post:

ফের বিভ্রাট। ইন্ডিগোর প্রায় ৪০০ থেকে ৫০০ যাত্রী ২৪ ঘণ্টারও বেশি সময় আটকে রয়েছেন ইস্তানবুল বিমানবন্দরে।জানা গিয়েছে, ওই যাত্রীদের ইন্ডিগোর বিমানে দিল্লি এবং মুম্বই আসার কথা ছিল।ইন্ডিগোর তরফ থেকে জানানো হয়েছে, পরিষেবা সংক্রান্ত কিছু কারণেই এই সমস্যা তৈরি হয়েছে!এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বিমানবন্দরে আটকে থাকা যাত্রীরা।

তাদের অভিযোগ, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ইস্তানবুল বিমানবন্দরে আটকে থাকা সত্ত্বেও তাদের জন্য খাবারের বন্দোবস্ত করা হয়নি। অভিযোগ, যাত্রীদের ন্যূনতম পরিষেবাটুকুও দেওয়ার ব্যবস্থা করেনি ইন্ডিয়ো কর্তৃপক্ষ। যাত্রীদের মধ্যে কয়েকজন অসুস্থ ব্যক্তি রয়েছেন বলেও দাবি করা হচ্ছে।এক আটকে পড়া যাত্রী তার এক্স অ্যাকাউন্টে ইন্ডিগো কর্তৃপক্ষের উদ্দেশে লিখেছেন,  আমাদের ইন্ডিগোর বিমানে দিল্লি যাওয়ার কথা ছিল। প্রায় ৫০০ মানুষ এখানে আটকে রয়েছে। রাত ৮টা ১০ মিনিটে এই বিমান ছাড়ার কথা ছিল। এখন বলা হচ্ছে সেই বিমান ছাড়তে দেরি হবে। কিন্তু, কেন দেরি হবে, সেটা স্পষ্ট করে জানানো হচ্ছে না। বলা হচ্ছে, ওই বিমান পরদিন দুপুর ১টা ৩০ মিনিটে ছাড়া হবে! এটা জঘন্য।

আরও এক যাত্রী লিখেছেন, শুনুন ইন্ডিগো, আপনারা ইস্তানবুল থেকে মুম্বইয়ের পথে ১২ ডিসেম্বর যে বিমান চালাবেন বলে জানিয়েছিলেন, সেটা একটা ধ্বংসে পরিণত হয়েছে। ওই বিমান এখান থেকে রাত ৮টা ১৫ মিনিটে ছাড়ার কথা ছিল। পরে বলা হয়, বিমান ছাড়তে কিছুটা দেরি হবে এবং ওই দিনই রাত ১১টায় সেটা উড়ান শুরু করবে। খুব ভালো কথা। আমরা তার জন্য অপেক্ষা করেছি।

 

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...