Tuesday, June 23, 2026

গলফ গ্রিনের আবর্জনার স্তূপে মিলল মহিলার কাটা মুন্ডু, চাঞ্চল্য তুঙ্গে

Date:

Share post:

গলফ গ্রিনের আবর্জনার স্তূপে মিলল মহিলার কাটা মুন্ডু। জানা গিয়েছে, মুন্ডুটি উদ্ধার করেছে পুলিশ। কিন্তু কেন এই নৃশংসতা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রত্যেক দিনের মতো শুক্রবার সকালেও গলফ গ্রিনের ওই ভ্যাটে আবর্জনা নিতে এসেছিলেন সাফাইকর্মীরা। সেই সময় তারা প্লাস্টিকের মধ্যে কিছু একটা পড়ে থাকতে দেখেন। প্লাস্টিকের প্যাকেট খুলতেই দেখেন,  ওটা এক মহিলার কাটা মুন্ডু। এর পরই খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে রিজেন্ট পার্ক থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। কাটা মুন্ডু উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।গলফ গ্রিনের মতো ব্যস্ত এলাকায় কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে।

পুলিশের অনুমান, মহিলাকে খুনের পর শুধু মাথাই আলাদা করা হয়নি, টুকরো করা হয়েছে গোটা দেহ। সম্ভবত প্রমাণ লোপাটের জন্য দেহাংশ ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন এলাকার আবর্জনার স্তূপে। সেই কারণেই, সংলগ্ন এলাকার ভ্যাটে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দেহ বস্তায় ভরে জলে ফেলে দেওয়ার আশঙ্কাও করছে পুলিশ। জলাধার থেকে শুরু করে বহু জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাদা প্যাকেটে মোড়া ছিল ওই কাটা মাথা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। জনবহুল একটি জায়গা হওয়া সত্ত্বেও কে বা কারা ওই কাটা মাথা ফেলে গেল, তা বুঝে উঠতে পারছে না পুলিশ।

 

 

 

 

 

 

 

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...