Wednesday, June 24, 2026

কেজরির বিপক্ষে শিলা দীক্ষিত পুত্র! দিল্লির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের

Date:

Share post:

ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনের আগে ভোটের দামামা বাজিয়ে দিয়েছে দিল্লির শাসক দল আপ (AAP)। দুই ধাপে ৩৮ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে কেজরিওয়ালের দল। তাকে পাল্লা দিতে এবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস (Congress)। তালিকায় নাম রয়েছে ২১ জনের।

লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) আপের সঙ্গে কংগ্রেসের আসন বন্টন নিয়ে জটিলতা। ভরাডুবির পর আপের পক্ষ থেকে কংগ্রেসকেই দায়ী করা হয়েছিল। আসন জটিলতার অভিযোগ তুলে এবার তাই আগেভাগেই কেজরিওয়াল ঘোষণা করে দেন ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনে দিল্লিতে কোন জোট হচ্ছে না। এরপরই পরপর দুটি তালিকা প্রকাশ করে আম আদমি পার্টি (AAP)। এবার কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া খুলে দিল্লি দখলে রাখার চেষ্টায় আপ। এমনিতেই কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারি ও লোকসভার ফলাফলের পরে দিল্লিতে অনেকটাই ঘর গুছিয়ে নিয়েছে বিজেপি।

কংগ্রেস যে পিছিয়ে নেই সেটা দেখাতেই এবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের। প্রার্থী তালিকায় রয়েছেন প্রাক্তন দিল্লি মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত (Sandeep Dikshit)। তিনি লড়াই করছেন নতুন দিল্লি কেন্দ্র থেকে, যেটা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপের আহ্বায়ক আরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) কেন্দ্র। তবে ৭০ বিধানসভা আসনের দিল্লি বিধানসভায় এখনো পর্যন্ত অর্ধেক প্রার্থীও প্রকাশ করতে পারেনি কংগ্রেস।

কংগ্রেসের তরফ থেকে দাবী করা হয়েছে প্রবীণ নবীন এবং সমাজের সব স্তরের মানুষের প্রতিনিধিত্ব বিবেচনা করেই প্রকাশ করা হয়েছে প্রথম প্রার্থী তালিকা। উল্টোদিকে আপের প্রার্থী তালিকায় এবারে জায়গা পেয়েছে অনেক বেশি মুখ। ১৮ জন বিধায়ককে রাখা হয়নি প্রার্থী তালিকায়।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...