Saturday, April 4, 2026

বিজেপির কৃষকনীতি থেকে ওয়াশিং মেশিন: প্রিয়াঙ্কার প্রথম লোকসভার ভাষণের প্রশংসা রাহুলের

Date:

Share post:

কেন্দ্র সরকারের নীতির সমালোচনা করে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে লোকসভায় (Loksabha) সুর চড়াবেন কংগ্রেসের টিকিটের প্রথমবার সাংসদ হওয়া প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi), এমনটা ছিল প্রত্যাশিত। সেইমতো শুক্রবার লোকসভায় প্রথমবার ভাষণ দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। যেখানে উঠে এলো কেন্দ্রের বিজেপি সরকারের ভ্রান্ত কৃষক নীতি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহুরূপী রূপ নিয়ে সমালোচনা।

লোকসভার প্রথম ভাষণে প্রিয়াঙ্কা উল্লেখ করেন কিভাবে বিজেপির ভ্রান্ত কৃষক নীতির কারণে ওয়েনাড় (Wayanad) থেকে ললিতপুর পর্যন্ত কৃষকরা অত্যন্ত কষ্টে রয়েছেন। বিজেপির মিথ্যাচরের শিকার তাঁরা, দাবি প্রিয়াঙ্কারা। স্বৈরাচারী কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ খুললে বিরোধী দলের নেতাদের কেন্দ্রীয় এজেন্সি (central agency) দিয়ে ভয় দেখানো ও জেল বন্দি করার অভিযোগে উঠে আসে প্রিয়াঙ্কার বক্তব্যে।

এরপরেও বহু নেতা দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য বিজেপির সাহায্য নেন বলে ভরা লোকসভায় অভিযোগ তোলেন প্রিয়াঙ্কা। কিভাবে বিজেপিতে (BJP) যোগ দিলেই ওয়াশিং মেশিনে (washing machine) নেতাদের দুর্নীতি পরিষ্কার হয়ে যায় সে কথা তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিচারিতা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ছোটবেলার গল্পে পড়া রাজার কথা। যিনি জনগণের বাস্তব পরিস্থিতি জানতে বেশ বদলে বাজারে বেরিয়ে আসতেন। কিন্তু আমাদের মহারাজা বেশ বদলান। তবে বাজারে বেরোনো বা মানুষের বক্তব্য শোনার শক্তি নেই তাঁর।

লোকসভার অধিবেশনে প্রথমবার বক্তৃতা দিয়ে বিরোধী দলনেতা তথা দাদা রাহুলের প্রশংসা আদায় করে প্রিয়াঙ্কা। রাহুল গান্ধী উল্লেখ করেন, তাঁর লোকসভার প্রথম বক্তৃতার থেকে অনেক ভালো বক্তৃতা দিয়েছেন প্রিয়াঙ্কা।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...