Sunday, April 26, 2026

সান ফ্রান্সিসকোয় ভারতীয় বংশোদ্ভূত তরুণ গবেষকের দেহ উদ্ধার, তাৎপূর্যপূর্ণ পোস্ট মাস্কের

Date:

Share post:

ফের বিদেশের মাটিতে ভারতীয় বংশোদ্ভূতর রহস্যমৃত্যু। সান ফ্রান্সিসকোর ফ্ল্যাট থেকে উদ্ধার ওপেন এআই-র গবেষক সুচির বালাজির (Suchir Balaji) দেহ। কয়েকদিন আগেই সংস্থার বিরুদ্ধে মুখ খোলেন তিনি। ২৬ নভেম্বর বুচানন স্ট্রিটের ফ্ল্যাট থেকে বালাজির দেহ পাওয়া যায় বলে জানিয়েছে সানফ্রান্সিসকো (San Francisco) পুলিশ। প্রাথমিক তদন্তে কোনওরকম অত্যাচারের প্রমাণ মেলেনি বলে এটিকে আত্মহত্যা বলে অনুমান পুলিশ। তবে, মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাঁর মৃত্যুর পরে স্যোশাল মিডিয়ায় তাৎপর্যপূর্ণ পোস্ট করে ওপেন আই-য়ের প্রাক্তন সহপ্রতিষ্ঠাতা ইলন মাস্ক (Elon Musk)।

২০২০ থেকে চলতি বছরের অগাস্ট পর্যন্ত ওপেন এআই-তে চাকরি করতেন ২৬ বছর বয়সী বালাজি। অক্টোবরে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কপিরাইট আইন লঙ্ঘন করছে ওপেন এআই (Open AI)। এরপরই তিনি সংস্থা ছাড়েন। একটি পোস্টে বালাজি (Suchir Balaji) জানান, কাজ শুরুর পর তিনি বুঝতে পারেন এআই কোম্পানিগুলি ঠিক কীভাবে কপিরাইট বিষয়গুলিতে কাজ করে। এর পাশাপাশি সংস্থার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ আনেন তিনি।

২০১৫ সালে ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান মিলে ওপেন এআই-এর প্রতিষ্ঠা করেন। তিনবছর পর মাস্ক ওই সংস্থা ছেড়ে এক্সএআই নামের আরেকটি কোম্পানি খোলেন। এখন এই দুই কোম্পানি একে অপরের প্রতিদ্বন্দ্বী। বালাজির মৃত্যু পরে সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ইলন মাস্ক ক্যাপশনে লেখেন ‘হুম’।

এদিকে তরুণ গবেষকের মৃত্যুর পরে আঙুল উঠছে কোম্পানির দিকে। এই পরিস্থিতিতে ইলন মাস্কের পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...