Sunday, June 21, 2026

উত্তুরে হাওয়ার দাপাদাপি, পশ্চিমে শৈত্য প্রবাহের সর্তকতা

Date:

Share post:

ডিসেম্বরের মাঝামাঝি জমিয়ে শীত পড়ার পূর্বাভাস রাজ্যজুড়ে। আবহাওয়া দফতরের দাবি উত্তুরে শুকনো বাতাস (northern air) দখল করেছে গোটা রাজ্য। যার ফলে চলতি সপ্তাহে ব্যাপক পারদ পতনের পূর্বাভাস সর্বত্র।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোটা রাজ্যে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রার পতন হতে পারে। সেই সঙ্গে পশ্চিমের ৭ জেলার জন্য শৈত্য প্রবাহের (cold wave) হলুদ সর্তকতা (yellow alert) জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে শৈত্য প্রবাহের সতর্কতা। উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা কমে ১০ থেকে ১২ ডিগ্রির কাছাকাছি থাকার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

ডিসেম্বরের শুরুতে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি কাটিয়ে ওঠার পরই জাঁকিয়ে শীতের অনুভূতি কলকাতায়। গোটা রাজ্যের পাশাপাশি শহরেও তাপমাত্রা কমার প্রভাব পড়েছে। সেই সঙ্গে পূর্বাভাস রবিবার থেকে শুরু হওয়া সপ্তাহে শহরের তাপমাত্রা কমে ১২ থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। তবে কলকাতার আর্দ্রতার প্রভাব অন্যান্য এলাকার থেকে বেশি থাকবে।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...