Friday, April 3, 2026

তালিকায় কেজরিওয়াল, অতিসি: আপের প্রার্থী ঘোষণা সম্পূর্ণ

Date:

Share post:

বিধানসভা নির্বাচন নিয়ে শোরগোল শুরু হওয়ার আগেই প্রার্থী তালিকা শেষ করে ফেলল দিল্লির শাসক দল আপ (AAP)। চতুর্থ তথা শেষ প্রার্থী তালিকা (candidate list) রবিবার ঘোষণার মধ্যে দিয়ে প্রকাশ্যে এলো হেভিওয়েট প্রার্থীদের নাম। যার মধ্যে রয়েছেন খোদ অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) থেকে মুখ্যমন্ত্রী অতিসি মারলেনা (Atishi Marlena)।

প্রত্যাশা মতোই নতুন দিল্লি (New Delhi) আসন থেকে লড়ছেন আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এই কেন্দ্র থেকে জিতেই তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবার এই আসনে কংগ্রেসের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত। ফলে নতুন দিল্লি আসনে লড়াই যে বিজেপির বিরুদ্ধে হওয়ার থেকেও বিজেপি বিরোধীদের মধ্যেই হবে, তা বলাই বাহুল্য।

আপের শেষ তালিকায় নাম রয়েছে ৩৫ জন প্রার্থীর। যার মধ্যে উল্লেখযোগ্য বর্তমান মুখ্যমন্ত্রী অতিসি মারলেনা। তিনি তাঁর কালকাজি আসন থেকেই লড়ছেন। এছাড়াও নাম রয়েছে সৌরভ ভরদ্বাজ, সত্যেন্দ্র জৈনেল মত নেতা মন্ত্রীদের।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...