Thursday, June 25, 2026

কেন্দ্রীয় বাহিনীর টহলদারিতে চলছে কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন, আজই গণনা

Date:

Share post:

শীর্ষ আদালতের (Supreme Court) নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে চলছে কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন (Kanthi Cooperative Bank Election)। ভোটগ্রহণ শুরু হয়েছে রবিবার সকাল ৯টা থেকে, চলবে দুপুর ২টো পর্যন্ত। তারপরই গণনা শুরু। হাইভোল্টেজ কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনের দিকে তাকিয়ে সকলে।

কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে (Kanthi Cooperative Bank Election) কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বাংলায় এর আগে কোনও সমবায় সমিতির নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে দেখা যায়নি।

পূর্ব ভারতের অন্যতম বড় সমবায় ব্যাঙ্ক কাঁথি সমবায় ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের পরিচালন কমিটি কার হাতে থাকবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্যের শাসক ও প্রধান বিরোধীদলের মধ্যে টানাপোড়েন। ভোট প্রক্রিয়া নিয়েও তুমুল আইনি লড়াই গড়ায় শীর্ষ আদালতে। শেষ পর্যন্ত দেশের সুপ্রিম কোর্টের নির্দেশে ১৫ ডিসেম্বর কাঁথি সমবায় ব্যাঙ্কের ১০৮টি আসনের প্রতিনিধি নির্বাচনে ভোটাভুটি হয়েছে। কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে-
•মোট ভোটার ৮০ হাজার ৪৮০ জন
• মোট আসন সংখ্যা ১০৮টি
• তৃণমূল, বিজেপি ও অন্য রাজনৈতিক দলের মোট ৩৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

কাঁথি সমবায় ব্যাঙ্কের ক্ষমতায় ছিলেন শুভেন্দু অধিকারীর অনুগামীরাই। এবার কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনের দায়িত্ব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও রামনগরের বিধায়ক অখিল গিরিকে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা আশিস চক্রবর্তীকে ছিলেন রণকৌশল সাজাতে ও কার্যকর করতে। দফায় দফায় পূর্ব মেদিনীপুরে গিয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা। কাঁথি সমবায় ব্যাঙ্কের পরিচালন কমিটির রাশ নিজেদের হাতে রাখার জন্য একাধিক ভোট কৌশল নেয় তৃণমূল। এখন শেষ হাসি কে হাসে সেটাই দেখার।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...