Tuesday, March 31, 2026

রাজ্যের প্রাক্তন সচিব সৌরভ দাস প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্য ক্যাডারের অন্যতম প্রাক্তন প্রবীণ সচিব সৌরভ দাস প্রয়াত। ১৯৮৬ ব্যাচের এই প্রাক্তন আমলা নিজের প্রশাসনিক দক্ষতার জন্য ছিলেন সর্বজন বিদিত। আগের বামফ্রন্ট সরকারের পর বর্তমান তৃণমূল কংগ্রেসের সরকার পর্যন্ত সকলের আস্থা অর্জন করতে পেরেছিলেন। দীর্ঘদিন সামলেছেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন, জনস্বাস্থ্য কারিগরি দফতর। ২০১৭ সালে অবসর গ্রহণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অফিসার অফ স্পেশাল ডিউটি পদে নিয়োগ করে ওই দুই দফতরই সামলানোর ভার দেন।

তিনি রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান হিসেবেও সুনামের সঙ্গে কাজ করেছিলেন। এরপরে সামলেছেন রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্ব। এই প্রবীণ আমলার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রবীণ আমলার প্রয়াণে তিনি গভীরভাবে মর্মাহত। একজন দক্ষ প্রশাসক এবং আপাদমস্তক ভদ্রলোক হিসেবে মানুষ তাঁকে চিরকাল মনে রাখবেন।

 

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...