Saturday, June 20, 2026

১ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী, মাসভর কর্মসূচির ডাক তৃণমূলের

Date:

Share post:

১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী। তাই চিরাচরিত প্রথা মেনে, সাতদিনের জনসংযোগ কর্মসূচি নেওয়া হয়েছে দলের তরফে। ইতিমধ্যেই ব্লকে ব্লকে কীভাবে কর্মসূচি পালন করা হবে সেই নিয়ে নির্দেশ দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। জেলা থেকে বুথ স্তর পর্যন্ত রূপায়িত করতে হবে এই যাবতীয় কর্মসূচি।

একেবারে প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি পতাকা উত্তোলন এবং মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করা হবে। এছাড়াও সেদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির নিবিড় প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। ২ জানুয়ারি থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির প্রচার করতে হবে জেলা, ব্লক, ওয়ার্ড স্তরে। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী, ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস, ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণদিবসেও পৃথক কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও তৃণমূল সরকারের যেসব জনমুখী প্রকল্প রয়েছে সেগুলি নিয়েও প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, রাজ্যের মন্ত্রী, জেলা সভাপতি, ব্লক সভাপতি, টাউন সভাপতি, বিধায়ক, সাংসদ সকলকে এই কর্মসূচিতে অংশ নিতে হবে। এই প্রচার কর্মসূচির পাশাপাশি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীনদের ফল বিতরণ, দুঃস্থদের শীতবস্ত্র প্রদান এবং রক্তদান শিবিরের আয়োজন করার কথাও জানানো হয়েছে।

আরও পড়ুন- এত উৎসব! জেলমুক্তির পরে নেটিজেনদের সমালোচনার তিরে অল্লু অর্জুন

_

_

_

_

_

_

_

_

_

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...