Wednesday, June 24, 2026

এত উৎসব! জেলমুক্তির পরে নেটিজেনদের সমালোচনার তিরে অল্লু অর্জুন

Date:

Share post:

শনিবার ভোরে জেল থেকে মুক্তি। আর তারপর গোটা দিন স্ক্রিনের পুষ্পাকে (Pushpa) বাস্তবে রাজার আসনে বসানোর আবেগঘন ছবি ভিডিও থেকে, তারকাদের সমাবেশ। গোটা ঘটনায় উৎসবের যে পরিবেশ তৈরি হয়েছিল তার সমালোচনায় নেটিজেনরা(netigen)। দক্ষিণী তারকাকে তাঁরা স্মরণ করালেন দুর্ঘটনায় আহত শিশুর কথা।

হায়দ্রাবাদের (Hyderabad) সিনেমা হলে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয় এক মহিলার। আহত হন তাঁর ছেলে। সেই ঘটনার দায় অল্লু অর্জুনের (Allu Arjun) কাঁধে চাপিয়ে তাঁকে গ্রেফতার করে তেলেঙ্গানা পুলিশ। যদিও তেলেঙ্গানা হাইকোর্ট (Telengana High Court) তাঁর জামিন মঞ্জুর করে। শনিবার সকালে জেল থেকে বাড়ি ফেরেন অল্লু।

এরপরই সারাদিন সংবাদ মাধ্যমে দেখা যায় অল্লুর ঘরে ফেরার উচ্ছ্বাস। এই উৎসবের পরিবেশে নেটিজেনরা অল্লুকে (Allu Arjun) স্মরণ করালেন দুর্ঘটনায় আহত হাসপাতালে ভর্তি শিশুটির কথা। তাঁদের মধ্যে অনেকেই প্রশ্ন তোলেন যখন দুর্ঘটনায় আহত হয়ে একটি শিশু হাসপাতালে ভর্তি তখন জেল মুক্তিতে এত আনন্দ কিসের।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...