Wednesday, June 3, 2026

অতুল সুভাষ মৃত্যু: সংসদীয় তদন্ত কমিটি তৈরির দাবি শহর থেকে

Date:

Share post:

বেঙ্গালুরুর এআই বিশেষজ্ঞ (AI expert) অতুল সুভাষের মৃত্যুতে প্রশ্ন উঠেছে দেশের বিচার ব্যবস্থার উপর। খোদ দেশের আইনমন্ত্রী (Minister of Law) উত্তরপ্রদেশে নিম্ন আদালতের (lower court) বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার সেই ঘটনায় সংসদীয় তদন্ত কমিটি গঠন করে গোটা ঘটনার দাবি উঠল কলকাতা থেকে। রবিবার শহরের এখ সংগঠনের পক্ষ থেকে এই দাবির পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীকে নিম্ন আদালতের কার্যক্রম নিয়ে কড়া পদক্ষেপেরও দাবি জানানো হয়।

শহরের প্রথম পুরুষ অধিকার সংগঠন হৃদয়ার পক্ষ থেকে টালিগঞ্জে একটি পথসভার আয়োজন করা হয়। যেখানে দাবি জানানো হয়, ৪৯৮ বা বিএনএস-এর ৮৫/৮৬ (BNS 85/86) ধারাকে জামিনযোগ্য করার। সেই সঙ্গে এই ধরনের মামলায় যথাযোগ্য তদন্তের। যার অভাবে প্রাণ দিতে হয়েছে প্রতিভাবান উদ্যমী অতুল সুভাষকে। সেই সঙ্গে তাঁদের দাবি, দেশে এই ধরনের আইনের কারণে আরও বহু যুবককে হতাশা ও হয়রানির শিকার হতে হচ্ছে।

অতুলের ঘটনায় সংসদীয় তদন্ত কমিটি গঠন করে অতুলের পরিবার, বন্ধু ও সমাজের তাঁর পরিচিতদের সঙ্গে সংবেদনশীলতার সঙ্গে কথা বলে তদন্তের দাবি ওঠে। সেই সঙ্গে আইনমন্ত্রীর কাছে তাঁদের দাবি, নিম্ন আদালতগুলি যাতে বিএনএস ২৪৮-এর (BNS 248) যথাযথ প্রয়োগ করে সেই বিষয়ে কঠোর হওয়ার। এর পাশাপাশি সংবিধানের ২১ নম্বর (Article 21) ধারা, যা নাগরিকের বক্তব্য প্রকাশের স্বাধীনতা বজায় রাখে, তা যথাযথভাবে মেনে চলার দাবি তোলেন সংগঠনের সদস্যরা। এসবের পাশাপাশি আত্মহত্যা সংক্রান্ত ঘটনার বিচারের জন্য আলাদা সংসদীয় কমিটি (Parliamentary Committee) গঠনের দাবি তোলেন তাঁরা, যেখানে ৬ মাসের মধ্যে রিপোর্ট জমা পড়ে বিচারের ব্যবস্থা করা সম্ভব হবে।

Related articles

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...