Tuesday, June 16, 2026

ফের হার মহামেডানের, মুম্বই সিটির কাছে হারল ১-০ গোলে

Date:

Share post:

আইএসএল-এ হারের ধারা অব্যাহত মহামেডান স্পোর্টিং ক্লাবের। এদিন ঘরের মাঠে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি-র কাছে হারল সাদা-কালো ব্রিগেড। ম্যাচে ১০ জনে প্রায় ৬৫ মিনিট লড়াই করেও হার আটকানো সম্ভব হয়নি তাদের। ০-১ গোলে হার মহামেডানের। মুম্বইয়ের একমাত্র গোলদাতা বিক্রম প্রতাপ সিং। ১১ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলে সবার শেষেই রইল মহামেডান। টানা চার হারে আরও চাপ বাড়ল কোচ আন্দ্রে চেরনিশভের উপর।

কিশোরভারতী ক্রীড়াঙ্গনে এদিন ১৬ মিনিটের মাথাতেই পিছিয়ে পড়তে পারত মহামেডান। গোলকিপার ভাস্কর রায়ের ভুল পাস সোজা চলে যায় সামনে থাকা লালিয়ানজুয়ালা ছাংতের পায়ে। সামনে ফাঁকা গোলেও বল রাখতে পারেননি দেশের অন্যতম সেরা উইঙ্গার। এরপর ৩৫ মিনিটে লাল কার্ড দেখেন মহামেডানের ডিফেন্ডার ইরশাদ। তাতে আরও চাপে পড়ে আন্দ্রে চেরনিশভের দল। তবু দশজনেও রক্ষণ আগলে হার এড়ানোর মরিয়া লড়াই চালায় মহামেডান। গোমেজ, কার্লোস ফ্রাঙ্কাদের বিক্ষিপ্ত আক্রমণ ছাড়া মহামেডানের তেমন জবাব ছিল না।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ে দশজনের মহামেডান। রক্ষণের ভুলে গোল হজম করে তারা। গোল করে মুম্বইকে এগিয়ে দেন বিক্রম প্রতাপ। মিনিট তিনেক পরেই সুযোগ নষ্ট করে গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন তিরি। ৫৫ মিনিটে মুম্বইয়ের ভ্যান নিয়েফের শট বাঁচান মহামেডান গোলকিপার ভাস্কর। বাকি সময়টা মুম্বইয়ের আক্রমণের সঙ্গে লড়াই চলে মহামেডান রক্ষণের। ফ্লোরেন্ট ওগিয়েররা মরিয়া হয়ে মহামেডানের দুর্গ আগলান। তবে গোটা ম্যাচে কার্যত মুম্বই গোলমুখে কোনও শট নিতেই পারেনি চেরনিশভের দল।

আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে সেরা কমলিনী ১৬ বছরেরই কোটিপতি

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...