Saturday, June 13, 2026

পাকিস্তানের বিরুদ্ধে সেরা কমলিনী ১৬ বছরেরই কোটিপতি

Date:

Share post:

আজ ছিলো মহিলাদের আইপিএল-এর নিলাম । সেখানে নজর কারলেন জি কমলিনী । এদিন কমলিনীকে নিয়ে নিলামের টেবিলে ওঠে ঝড় । মাত্র ১৬ বছরের এই ক্রিকেটার হলেন কোটিপতি । ১ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে জি কমলিনীকে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। এর আগে ছেলেদের আইপিএল-এর নিলামে মাত্র ১৩ বছরে কোটিপতি হয়েছিলেন বৈভব সূর্যবংশী। ১ কোটি ৩০ লক্ষ টাকায় তাকে কিনেছিল রাজস্থান রয়্যালস।

এদিন আইপিএল-এর নিলামে কমলিনীর দর ছিল ১০ লক্ষ টাকা। তার নাম উঠতেই কাড়াকাড়ি শুরু হয় দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে । দাম চড়তে থাকে। শেষ পর্যন্ত ১ কোটি ৬০ লক্ষ টাকায় তাকে কেনে মুম্বই।

এদিন ছিল মহিলাদের আইপিএল-এর নিলাম । আর এদিনই ভারতের অনুর্ধ্ব-১৯ দল খেলতে নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান করে পাকিস্তান। বল হাতে নজর কাড়ে সোনম যাদব। ৪ ওভারে ৬ রান দিয়ে ৪ উইকেট নেয় সে। জবাবে মাত্র ৭.৫ ওভারে ৯ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত। ২৯ বলে ৪৪ রান করে অপরাজিত থাকে কমলিনী। ম্যাচের সেরা হয় সে। আর এদিনই নিলামের টেবিলে ঝড় তোলেন তিনি ।

আরও পড়ুন- গাব্বায় খেলতে নেমে অনন্য নজির বুমরাহর, ভেঙে দিলেন কপিল দেবের রেকর্ড

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...