Saturday, June 20, 2026

গাব্বায় খেলতে নেমে অনন্য নজির বুমরাহর, ভেঙে দিলেন কপিল দেবের রেকর্ড

Date:

Share post:

গতকাল গাব্বায় শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। এই ম্যাচে ব্যাকফূটে ভারত। গাব্বায় ব্যাট দাপট দেখিয়েছেন স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেড। এই দুই ব্যাটারের দাপটে দ্বিতীয় দিনের শেষে ৪০৫ রান করে অস্ট্রেলিয়া। তবে অজিদের বিরুদ্ধে বল হাতে দাপট দেখাচ্ছেন যশপ্রীত বুমরাহ। তৃতীয় টেস্টে এখনও পর্যন্ত নিয়েছেন ৫ উইকেট। আর এর সুবাদেই গড়েছেন অনন্য নজির। ভেঙে দিলেন কপিল দেবের রেকর্ড।

এদিন গাব্বায় ৫ উইকেট নিতেই সেনা দেশগুলি অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায় ৮ বার ইনিংসে ৫ উইকেট পেলেন বুমরাহ। আর এক্ষেত্রে ছাপিয়ে গেলেন কপিল দেবকে। কপিল দেবের রয়েছে ৭ বার ইনিংসে ৫ উইকেট। এছাড়াও এশিয়ার বাইরে ১০বার ৫ উইকেট পেয়েছেন বুমরাহ। সেখানেও ছাপিয়ে গিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ককে। এছাড়া ভারতীয় বোলারদের মধ্যে ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার তালিকায় প্রথম দশেও রয়েছেন বুমরাহ।

এদিন বর্ডার-গাভাস্কর ট্রফির তৃতীয় টেস্টে দাপট অস্ট্রেলিয়ার। গাব্বায় প্রথম ইনিংসে দাপট অজিদের । দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান সংখ্যা ৭ উইকেট হারিয়ে ৪০৫। ব্যাট হাতে দাপট স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেডের। রানের ভিত গড়ে দেন এই দুই ব্যাটার। ভারতের হয়ে ৫ উইকেট যশপ্রীত বুমরাহর। ১ টি করে উইকেট নেন মুকেশ কুমার এবং নীতীশ রেড্ডি।

আরও পড়ুন- দলের জয়ে খুশি হলেও পারফরম্যান্সে খুশি নন মোলিনা

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...