Tuesday, June 23, 2026

প্রোমোটারের কাছে টাকা দাবি! না দিতে পারায় মারধর, গ্রেফতার ১

Date:

Share post:

বিধাননগর থানা এলাকায় প্রোমোটারকে (promoter) মারধরের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ প্রোমোটারের থেকে জোর করে টাকা দাবি করা হয়। প্রোমোটার সেই টাকা না দিতে পারায় তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। পুলিশের দ্বারস্থ হন ওই প্রোমোটার।

বিধাননগর পুরো নিগমের (Bidhannagar Municipal Corporation) তালিকাভুক্ত প্রোমোটার কিশোর হালদারের অভিযোগ বেশ কিছুদিন ধরেই বিনা কারণে তার থেকে টাকা দাবী করছিল স্থানীয় কিছু যুবক। রবিবার সকালে তিনি নির্মাণ কাজের জায়গায় গেলে সেখানে তার উপর চড়াও হয় তারা। বন্দুকের বাঁট দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

প্রোমোটার (promoter) কিশোর হালদার বিধাননগর পুলিশের (Bidhannagar Comissionerate) দ্বারস্থ হন। তাঁর অভিযোগে উল্লেখ করা হয়েছে পুরো নিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তাঁর কাছে অবৈধ টাকা দাবি করে। অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। রবিবার গ্রেফতার হয় এক দুষ্কৃতী।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...