Saturday, April 4, 2026

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে সংসদে বিবৃতি দাবি অভিষেকের

Date:

Share post:

বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে সোমবার সংসদ চত্বরে সরব তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ৯ ডিসেম্বর ঢাকায় যান ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। কিন্তু তাঁদর মধ্যে কী কথা হয়েছে, তা নিয়ে মুখে কুলুপ কেন্দ্রের। ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা সংসদে প্রকাশের দাবি জানান তৃণমূল (TMC) সাংসদ।

অভিষেক এদিন বলেন, “সরকারের সিদ্ধান্তের পাশে আছে বাংলার সরকার। কিন্তু কোনও মন্ত্রী দ্বিপাক্ষিক আলোচনায় গেলে তাদের উচিত সংসদে এসে সদস্যদের সে বিষয়ে আপডেট করা। এটা সংসদীয় রাজনীতির একটি অংশ। এটি একটি ন্যূনতম সৌজন্য, যা প্রতিটি সংসদ সদস্য সরকারের কাছ থেকে প্রত্যাশা করে। ফলে বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনার বিষয় সংসদে প্রকাশ করা উচিত।”

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, “যদি সরকার তা করতে না চায়, তাহলে বুঝতে হবে ১৪০ কোটি ভারতীয়কে অন্ধকারে রাখতে চাইছে সরকার।” একই সঙ্গে তিনি সাফ জানান, “সরকার যদি এভাবে দেশের মানুষকে অন্ধকারে রেখে বিভ্রান্ত করতে চায়, তাহলে দেশের মানুষও সঠিক সময়ে সরকারকে যোগ্য জবাব দেবে।”

“বাংলাদেশে (Bangladesh) যা ঘটছে তা নিন্দনীয় ও সত্যিই দুর্ভাগ্যজনক” বলে আগেই অভিষেক জানিয়েছিলেন, বাংলাদেশে চলতি পরিস্থিতি নিয়ে ভারতের কী অবস্থান হবে তা স্থির করবে কেন্দ্রীয় সরকার। এটা আন্তর্জাতিক বিষয়। এই বিষয়ে বিদেশ মন্ত্রক যে অবস্থান নেবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় সেটাই তৃণমূল সমর্থন করবে।

এদিন অভিষেক বলেন, বাংলাদেশ থেকে বিদেশ সচিব ফিরে আসার পরেও মোদি সরকার সংসদে এখনও কোনও বিবৃতি দেয়নি৷  অবিলম্বে সরকারকে সংসদে বিবৃতি দিতে হবে বলে দাবি জানান তৃণমূল সাংসদ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...