Saturday, May 16, 2026

মেরামতির জন্য সোমবার সারাদিন বন্ধ টালা পাম্পিং স্টেশন, ব্যাহত জল সরবরাহ

Date:

Share post:

মেরামতির কাজ হচ্ছে, তাই সোমবার সকাল থেকেই বন্ধ টালা পাম্পিং স্টেশন। কলকাতা পুরসভার আগেই বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল ১৬ ডিসেম্বর সকাল থেকে পরের দিন ভোর পর্যন্ত বন্ধ থাকবে টালা পাম্পিং স্টেশন। এর ফলে সোমবার সারা দিন কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ আছে।

মূলত উত্তর কলকাতার বহু জায়গায় পানীয় জল সরবরাহ বন্ধ আছে।সপ্তাহখানেক আগে কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১৭ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত পলতা এবং টালা পাম্পিং স্টেশন বন্ধ রাখা হবে। কেন পাম্পিং স্টেশন বন্ধ থাকবে, তার কারণও বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাতে বলা হয়েছিল টালা পাম্পিং স্টেশনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মেরামতির কাজের প্রয়োজন রয়েছে।জানা গিয়েছে, আগের চেয়ে কিছুটা বড় ভাল্‌ভ বসানোর পাশাপাশি ইলেকট্রোমেকানিক্যাল ড্রাইভ, পাম্প, উচ্চ ভোল্টেজের মোটর এবং অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রাংশ সারাই করা হচ্ছে। তা ছাড়া, ট্যাঙ্কের লিক সারাইয়ের কাজও সেরে ফেলা হবে বলে জানানো হয়েছে পুরসভার বিজ্ঞপ্তিতে।

টালা পাম্পিং স্টেশন বন্ধ থাকার ফলে পলতা ও টালা জলাধার থেকে জল সরবরাহও বন্ধ আছে সোমবার সারা দিন। ফলে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সঙ্কট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। কলকাতা পুরসভার ১৬টি বরো-র মধ্যে প্রথম সাতটিতেই টালা থেকে জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ আছে। জল সরবরাহ বন্ধ আছে কসবা-সহ ৮ নম্বর বরোর একাংশেও।উল্লেখ্য, শতাব্দী প্রাচীন এই টালা ট্যাঙ্ক থেকে শহরের জনসংখ্যার ৬৫ শতাংশ মানুষের জলের চাহিদা পূরণ করা হয়ে থাকে।

 

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...