Site Logo

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

EBBS Desk·
গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে (Dhano Dhanyo Auditorium) গীতাপাঠের আসর বসিয়েছিল। প্রায় ২ হাজার ভক্ত প্রত্যেক দিন গীতাপাঠের আসরে আসছিলেন। শুরু হয়েছিল ১১ মে। চলার কথা ১৭ অবধি। প্রত্যেক দিন বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা অবধি অনুষ্ঠান চলছিল। গীতাপাঠের চারদিনের মাথায় শুক্রবার হঠাৎ হল কর্তৃপক্ষ ১৭ তারিখের গীতাপাঠের আসর বাতিল করার নির্দেশ দেন। কারণ, মুখ্যমন্ত্রীর একটি সরকারি অনুষ্ঠান। আকাশ থেকে পড়েন উদ্যোক্তারা। তাঁরা জানতে পারেন এর পিছনে রয়েছেন এক তৃণমূল নেতা, যার এখনও বেশ কিছু ক্ষেত্রে ক্ষমতা রয়ে গিয়েছে। কিন্তু শাস্ত্রমতে গীতাপাঠের আসর হঠাৎ ইচ্ছেমতো থামানো যায় না। বিশেষত ভাগবত সপ্তাহ যদি শুরু হয় তাহলে তা বাধাহীনভাবে টানা একসপ্তাহ চালাতে হয়।অথৈ জলে পড়ে আয়োজক পুষ্টিশ্রী সংস্থা। প্রায় ৬ মাস আগে তারা ধনধান্য অডিটোরিয়াম ভাড়া নিয়েছিল। হঠাৎ এই নির্দেশে কিছু ভেবে না পেয়ে তাঁরা চিঠি লেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। মুখ্যমন্ত্রীর কাছে খবর যেতেই নড়েচড়ে বসে প্রশাসন। শুভেন্দু নিজেই এ-ধরনের ভক্তিমূলক অনুষ্ঠানের গুণগ্রাহী। ফলে সময় নষ্ট না করে সরকারি তরফে যথাযথ পদক্ষেপ করে জানিয়ে দেন, গীতাপাঠের আসর যেন অব্যাহত থাকে। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান প্রয়োজনে অন্য জায়গায় হবে।মুখ্যমন্ত্রীর দ্রুত এবং ইতিবাচক সিদ্ধান্তে যারপরনাই খুশি উদ্যোক্তারা। তাঁরাও জানিয়েছেন, প্রচুর ভক্ত প্রত্যেকদিন আসছেন। তাঁদের আশীর্বাদ থাকবে মুখ্যমন্ত্রীর মাথায়।

Sponsored

Sranchi In Article

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজ্য

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা

3h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

4h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

5h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

6h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

7h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

7h ago

More from রাজ্য

View All →