Sunday, June 14, 2026

নতুন জীবনের ভাষা পেল নিঃশব্দ ভালবাসা

Date:

Share post:

একসঙ্গে জীবনে চলার ক্ষেত্রে মুখের ভাষা নয়, মনের মিলই আসল। ফের একবার এই কথাটা প্রমাণ করে দিলেন শ্রীরামপুরের ইন্দ্রনীল ও কলকাতার মহুয়া। বিয়ের মরশুমে তাঁদের সাতপাকে বাঁধা পড়ার ঘটনা হার মানাবে যে কোনও সিনেমার প্লট কেউ। এই প্রেম কাহিনীর সাক্ষী হয়েছে হুগলি শ্রীরামপুর।

শ্রীরামপুরের বেল্টিংবাজার সংলগ্ন এলাকার বাসিন্দা ইন্দ্রনীল মুখোপাধ্যায়। যখন তাঁর বয়স মাত্র ৮ মাস, সেই সময় চিকিৎসার ভুলের কারণে শ্রবণশক্তি হারিয়ে ফেলেন তিনি। তারপর থেকে কথা বলতেও শিখতে পারেননি ইন্দ্রনীল। বিশেষ চাহিদা সম্পন্ন হয়েও জীবনের প্রতিটা লড়াই লড়েছে আর পাঁছজনের মতো। লেখাপড়া থেকে খেলা- সবেতেই নজরকাড়া পারফরম্যান্স ইন্দ্রনীলের। শ্রীরামপুর কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করে বর্তমানে একটি বেসরকারি কোম্পানিতে ম্যানেজার পোস্টে কাজ করেন তিনি।

এদিকে কলকাতার বাসিন্দা মহুয়া। তিনিও ছোট থেকে মূক ও বধির। মহুয়াও প্রতিবন্ধকতাকে পেরিয়ে নিজের জীবন সংগ্রাম লড়ে চড়েছিলেন একাই। লেখাপড়া, বাস্কেটবল- নিয়ে ছিল তাঁর জীবন। তবে জীবনের বড় মোড় আসে বছর কয়েক আগে। কাজের বন্ধুর সূত্রে পরিচয় হয় ইন্দ্রনীলের সঙ্গে। দুজনেরই ভাষা সাংকেতিক। তাঁদের সেই নিঃশব্দ ভালোবাসা পেল পরিণতি। দুজনের কথোপকথন হয় ইশারাতে। অনেক সময় একে অপরের দিকে তাকিয়েই তারা দুজন দুজনের মনের কথা বুঝতে পেরে যান। চার হাত এক হয়েছে দুজনার।

আরও পড়ুন- বিজয় দিবসের অনুষ্ঠানে সেনাবাহিনীর আত্মত্যাগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর

_

_

_

_

_

_

_

_

Related articles

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...