Saturday, April 4, 2026

আবাসের ঘর পেয়েছেন যোগ্যরাই, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল কোচবিহারে

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আবাসের ঘর পেয়েছেন যোগ্যরা। আবাসের সমীক্ষার ফলে নাম নথিভুক্ত হয়েছে বহু দুঃস্থের। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাই কোচবিহারে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই মিছিল করলেন সাধারণ মানুষ।

রবিবার প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করেই সন্ধেয় দেওয়ানহাটে দলে দলে ধন্যবাদ মিছিলে পা মেলালেন মানুষ। উল্লেখ্য, কোচবিহার জেলা প্রশাসনের আধিকারিকরা ইতিমধ্যেই বাড়ি বাড়ি সমীক্ষা করেছেন। এরপর জেলাশাসক অরবিন্দকুমার মিনা ও পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য-সহ আধিকারিকরা বাড়ি বাড়ি সুপার চেকিংও করেছেন। সমীক্ষা শেষে আপাতত কোচবিহার জেলা জুড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে চলছে গ্রাম সভা। যাদের নাম তালিকায় চূড়ান্ত হয়েছে সেই ঘর প্রাপকদের নাম নিয়ে গ্রামসভাতে আলোচনা চলছে। জানা গেছে খুব শীঘ্রই পাকা বাড়ি তৈরির জন্য আবাস প্রকল্পে এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন আবেদনকারীরা।

কোচবিহার ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল কাদের হক বলেন, আবাস যোজনায় পাকা বাড়ি পেয়ে উচ্ছ্বসিত কোচবিহারের গ্রামের সাধারণ মানুষ। একমাত্র এই গরিব মানুষদের কথা ভেবেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই এদিন মিছিল করা হয়েছে। জানা গেছে কোচবিহার ১ ব্লকের দেওয়ানহাট বাজারে হয়েছে এই মিছিলটি।

আরও পড়ুন- মেলেনি প্রমাণ, আন্দোলনের চাপেই গ্রেফতার অভিজিৎ-সন্দীপ! দাবি কল্যাণের

_

_

_

_

_

_

_

_

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...