Wednesday, June 24, 2026

মেলেনি প্রমাণ, আন্দোলনের চাপেই গ্রেফতার অভিজিৎ-সন্দীপ! দাবি কল্যাণের

Date:

Share post:

প্রমাণের অভাবে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই। ফলস্বরূপ জামিন পেয়েছেন এই দু’জন। এবার এই নিয়েই মুখ খুললেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, আন্দোলনকারীদের চাপে প্রমাণ না থাকা সত্ত্বেও এই দু’জনকে গ্রেফতার করেছিল সিবিআই। এখন বাধ্য হয়ে তাঁদের ছেড়ে দিয়েছে। তৃণমূল সাংসদ বলেন, সন্দীপ ঘোষ ও টালা থানার ওসিকে কোনও তথ্যসিবিআই প্রমাণ ছাড়াই আন্দোলনের চাপে গ্রেফতার করেছিল সিবিআই। যখন সন্দীপ ঘোষ আর ওসিকে গ্রেফতার করল তখন তাঁদের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এসেছিল। এমনকী সুপ্রিম কোর্টে গিয়েও সেকথা বলেছিল। সিবিআই ৯০ দিনের মধ্যে কোনও প্রমাণ দেখাতে পারল না। ৯০ দিনের মধ্যে যদি চার্জশিট জমা দিতে না পারে স্বাভাবিকভাবেই জামিন পাবে। এটা হল আইনের কথা।

সাংসদ আরও বলেন, আমি আগেই বলেছি ক্রিমনাল কেসে কে অভিযুক্ত হবে, কার বিরুদ্ধে চার্জশিট হবে, কার বিরুদ্ধে কনভিকশন হবে সেটা আমার অনুমানের উপর নির্ভর করে না। এর জন্য সাক্ষ্যপ্রমাণ চাই। কিন্তু আজ যে জিনিসটা দেখা যাচ্ছে, সিবিআই যে গ্রেফতার করেছিল তা সাক্ষ্যপ্রমাণ ছাড়াই করেছিল। যাঁরা আন্দোলন করেছিলেন ডাক্তাররা, তাঁদের চাপেই এটা করেছে। এখন যদি দেখা যায় সিবিআই সত্যি সত্যি ওদের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারে তাহলে ৯০ দিনের আটকে রাখাটা তো বেআইনি হয়ে গেল।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, এটা কাদের জন্য হল? এটা কারা চাপ দিয়ে করাচ্ছে? থ্রেট কালচার কারা করছে সেটাই এখন দেখার। আন্দোলনের নাম থ্রেট দেওয়া চলছে। তাঁর কথায়, আন্দোলন করে কিছু হয় না। যাঁরা নেমেছেন তাঁদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আন্দোলন থেকে সরে আসুন, তথ্যপ্রমাণ যা আছে সিবিআইয়ের হাতে তুলে দিন।

আরও পড়ুন- পছন্দের শহর কলকাতায় এআই প্রযুক্তি ব্যবহারে জোর নারায়ণ মূর্তির

_

_

_

_

_

_

_

_

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...