Saturday, April 4, 2026

স্টাইল স্টেটমেন্টই প্রতিবাদের ভাষা! সোমে ‘প্যালেস্তাইন’-এর পরে মঙ্গলে প্রিয়াঙ্কার ব্যাগে ‘বাংলাদেশ’

Date:

Share post:

সংসদে তাঁকে দেখে অনেকেই তুলনা টানছেন ঠাকুমা ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) সঙ্গে। তবে, লোকসভায় প্রথমবার পা দিয়েই স্টাইল স্টেটমেন্টকেই প্রতিবাদের ভাষা করলেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। সোমবার, প্যালেস্তাইন লেখা ব্যাগের পর মঙ্গলবার তাঁর ব্যাগে হিন্দিতে লেখা ‘বাংলাদেশ’।

সংসদে (Parliament) শীতকালীন অধিবেশনে সোমবারই নজর কেড়েছিল প্রিয়াঙ্কার ব্যাগ। তাঁর প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে কটাক্ষ করেছিল BJP। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করেন, ‘তোষণের ঝুলি’ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা (Priyanka Gandhi)। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে গান্ধী পরিবারের মাথা ব্যাথা নেই বলেও খোঁচা দেয় গেরুয়া শিবির। যদিও সোমবার, লোকসভার ভাষণে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগগুলির বিষয়ে কেন্দ্রের পদক্ষেপের দাবি জানান প্রিয়াঙ্কা। ১৯৭১ -এ মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকার কথা স্মরণ করিয়ে বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেন তিনি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার সঙ্গে মোদি সরকারের কূটনৈতিক আলোচনারও প্রস্তাব দেন কংগ্রেস সাংসদ।
আরও খবর: ভরা লোকসভায় পেশ ‘এক দেশ এক ভোট’ বিল: একযোগে প্রতিবাদ বিরোধী সাংসদদের

মঙ্গলবার, ফের নজরে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার ব্যাগ। এদিন তিনি অধিবেশনে পা রাখেন ঘিয়ে রঙের একটি ব্যাগ নিয়ে। তাতে হিন্দিতে লেখা, ‘বাংলাদেশ’। তার নীচে লেখা, “হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ান।” আর এক পাশে লেখা ”জাস্টিস ফর বাংলাদেশ।” তবে, প্রিয়াঙ্কার শুধু নন, সংসদের বাইরে কংগ্রেসের (Congress) অন্য সাংসদেরাও হাতেও এই ব্যাগ দেখা যায়। সংসদের বাইরে তাঁরা এই ব্যাগ ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...