Wednesday, June 24, 2026

প্রোমোটার মারধরের ঘটনায় কাউন্সিলরের বাড়িতে নোটিশ পুলিশের

Date:

Share post:

প্রোমোটার কিশোর হালদারকে (Kishore Haldar)মারধরের ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সমরেশ চক্রবর্তী (Samaresh Chakraborty)বাড়িতে নোটিশ পাঠাল বাগুইআটি থানার পুলিশ (Baguiati)। এখনও পর্যন্ত এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার আক্রান্ত প্রোমোটারের কাছ থেকে ৩০ লক্ষ টাকা তোলা দাবি করার অভিযোগ ওঠে কাউন্সিলরের বিরুদ্ধে। টাকা না পেয়ে ওই প্রোমোটারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে রক্তাক্ত করা হয় বলে অভিযোগ। এরপরই বিধাননগর পুরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং তাঁর দলবলের বেশ কয়েকজনের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন আহত প্রোমোটার। বেপাত্তা মূল অভিযুক্ত। তাঁর উত্তর দেশবন্ধু নগরের বাড়িতে একাধিকবার গেলেও তাঁকে পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার দুপুরে বাগুইআটি থানার পুলিশের পক্ষ থেকে তাঁর বাড়ির দেওয়ালে নোটিশ লাগিয়ে থানায় হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...