Monday, April 6, 2026

বৃহস্পতিতে ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন, প্রেস কনফারেন্সে জানালেন ইন্দ্রনীল

Date:

Share post:

বড়দিন উপলক্ষ্যে সেজে উঠছে মহানগরী। মঙ্গলবার কলকাতার এক হোটেলে আয়োজিত প্রেস কনফারেন্সে তথ্য সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) জানান, আগামী বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর কলকাতার বড়দিন উৎসবের (Christmas Carnival)সূচনা হতে চলেছে। ঐদিন বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে উৎসবের উদ্বোধন করবেন। এদিন কার্নিভালের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ছিলেন মাইকেল শেন কলভার্ট, ডক্তর মারিয়া ফারনেন্ডস, থেনধুপ এন শেরপা।

প্রতি বছর পার্ক স্ট্রিটে ক্রিসমাস কার্নিভালে উপচে পড়া ভিড় দেখা যায়। এবারেও সতর্ক প্রশাসন। ১৯ তারিখ থেকে উৎসব শুরু হলেও ২৪ এবং ২৫ তারিখ অ্যালেন পার্ক বন্ধ থাকছে। ২৩ তারিখ পর্যন্ত নিয়মিত সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

Related articles

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...