Saturday, June 27, 2026

কীর্তি আজাদকে হারিয়ে দ্বিতীয়বার দিল্লি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হলেন রোহন জেটলি

Date:

Share post:

দ্বিতীয়বার দিল্লি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হলেন অরুণ জেটলির পুত্র রোহন জেটলি। তিনি বিরাট ব্যবধানে হারালেন কীর্তি আজাদকে। এই নিয়ে দ্বিতীয়বার দিল্লি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হলেন রোহন জেটলি । তিনি ভোট পেয়েছেন ১৫৭৭টি। অন্যদিকে কীর্তি আজাদের প্রাপ্ত ভোট ৭৭৭টি। রোহনের শিবিরের অন্য প্রার্থীরাও জয় পেয়েছেন।

দিল্লি ক্রিকেট সংস্থায় মোট ভোট ২৪১৩। সভাপতি হতে প্রয়োজন ১২০৭ ভোট। আর সেখানে রোহন পেয়েছেন ১৫৭৭ ভোট। প্রতিদ্বন্দ্বী আজাদ পেয়েছেন ৭৭৭ ভোট। শুধু রোহন একা নন, তাঁর শিবিরের প্রত্যেকেই জিতেছেন। ১২৪৬ ভোট পেয়ে সহ-সভাপতি হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি সিকে খন্নার কন্যা শিখা কুমার। তিনি হারিয়েছেন রাকেশ কুমার বনশলকে। তার ভোট ৫৩৬। ও সুধীর কুমার আগরওয়ালকে । তাঁর ভোট ৪৯৮। দিল্লি ক্রিকেট সংস্থার সচিব হয়েছেন অশোক শর্মা। তিনি পেয়েছেন ৮৯৩ ভোট। ১৩২৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ হয়েছেন হরিশ সিংহ। যুগ্মসচিব হয়েছেন অমিত গ্রোভার। তিনি পেয়েছেন ১১৮৯ ভোট। সাত জন ডিরেক্টর নির্বাচিত হয়েছেন। তাঁরা প্রত্যেকেই রোহন শিবিরের।

২০২০ সালে প্রথমবার ডিডিসিএ-তে প্রথমবার নির্বাচিত হয়েছিলেন রোহন জেটলি। সেবার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরের বছর সভাপতি পদে তিনি হারিয়েছিলেন বিকাশ সিংকে।

আরও পড়ুন- ফলো অন বাঁচাতেই উচ্ছ্বাসে বিরাট-গম্ভীর-রোহিতরা, ভাইরাল ভিডিও, সমালোচনায় নেটিজেনরা

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...