Tuesday, June 23, 2026

জাল পাসপোর্ট চক্র: এবার নাম জড়ালো কেন্দ্রের ডাকবিভাগের

Date:

Share post:

জাল পাসপোর্ট (fake passport) তৈরি করে তা বাংলাদেশের নাগরিকদের হাতে তুলে দেওয়ায় এবার নাম জড়ালো ডাক বিভাগের। পোস্ট অফিসের (postal department) এক অস্থায়ী কর্মীকে (contractual worker) গ্রেফতার করল কলকাতা পুলিশ। এই গ্রেফতারিতে অনেকাংশে খুলেছে এই চক্রের জাল। তবে কোথায় রয়েছেন জাল পাসপোর্ট ধারীরা এবার খোঁজ শুরু পুলিশের। এপর্যন্ত এই তদন্তে গ্রেফতারির সংখ্যা দাঁড়ালো চারজনে।

রাজ্যের জাল পাসপোর্ট চক্র চালানোর পিছনে সরকারি সংস্থার যে হাত রয়েছে তা নিয়ে সন্দেহ ছিলই কলকাতা পুলিশের। এর আগে ধৃত ৩ অভিযুক্তের সূত্র ধরে এবার জালে ডাকবিভাগের (postal department) অস্থায়ী কর্মী (contractual worker) তারকনাথ সেন। বসিরহাট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু জাল পাসপোর্ট।

পাসপোর্ট তৈরিতে বড় ভূমিকা থাকে ডাক বিভাগের। পোস্টের মাধ্যমে উপভোক্তার হাতে পৌঁছে যায় পাসপোর্ট। পুলিশের তদন্তে উঠে এসেছে ডাক বিভাগের এই অস্থায়ী কর্মী পাসপোর্টে ভুয়ো ঠিকানা (fake address) জুড়ে তা ভো নাগরিকদের হাতে তুলে দেওয়ার কাজ করতেন। পোস্ট অফিস থেকেই ভুয়ো ঠিকানা জোড়া হত জাল পাসপোর্টে। এমনকি ভুয়ো পরিচয়পত্রগুলিতেও (fake identity) ভুয়ো ঠিকানা জোড়ার কাজ পোস্ট অফিস থেকেই চালানো হত বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশের তদন্তে আরও চাঞ্চল্যকর দাবি নির্দিষ্ট কয়েকটি পোস্ট অফিসের (post office) মাধ্যমে দেওয়া হত এই ভুয়ো ঠিকানার পাসপোর্টগুলি। আপাতত সেই পোস্ট অফিসগুলি নিয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে যাদের হাতে রয়েছে এই ভুয়ো পাসপোর্ট (fake passport) তারা এখন কোথায় খোঁজ চালাচ্ছে পুলিশ।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...