Friday, June 26, 2026

শ্লীলতাহানির অভিযোগে তন্ময়কে শর্তসাপেক্ষ জামিন দিল হাই কোর্ট, নিয়মিত থানায় হাজিরার নির্দেশ

Date:

Share post:

দল সাসপেনশন তুলে নেওয়ার কয়েকদিন পরেই ফের স্বস্তি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের। এক মহিলা সাংবাদিককে হেনস্থা মামলায় মঙ্গলবার তাঁকে জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। জামিনের শর্ত হিসেবে তন্ময় ভট্টাচার্যকে (Tanmaoy Bhattacharya) থানায় নিয়মিত হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। ১০ হাজার টাকার বন্ডে এদিন সিপিএম নেতার জামিন মঞ্জুর করে হাই কোর্ট। তদন্তে সহযোগিতার পাশাপাশি, অভিযোগকারিণীর সঙ্গে কোনও যোগাযোগ রাখতে পারবেন না তন্ময়- শর্ত আদালতের।

আরও খবর: আরজি করের ঘটনার প্রতিবাদের নামে বারাসত কলেজে তাণ্ডব SFI-এর

২৭ অক্টোবর এক মহিলা সাংবাদিক ফেসবুক লাইভ করে CPIM নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। সেদিনই তাঁকে সাসপেন্ড (Suspend) করে দল। গঠিত হয় তদন্ত কমিটি। বরানগর থানাতেও লিখিত অভিযোগ দায়ের হয়। জিজ্ঞাসাবাদের জন্য অনেকবারই থানায় হাজিরা দিতে হয় তন্ময়কে। সেই মামলায় এদিন এদিন সিপিএম নেতার জামিন মঞ্জুর করে হাই কোর্ট। ১০ হাজার টাকার বন্ডে জামিন দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে থানায় নিয়মিত হাজিরা দিতে হবে, তদন্তে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে ওই মহিলা সাংবাদিকের সঙ্গে তিনি কোনও যোগাযোগ রাখতে পারবেন না বলেও জানানো হয়। ফলে হেনস্থা মামলায় আদালত থেকেও সাময়িক স্বস্তি পেলেন সিপিএমের বর্ষীয়ান বাম নেতা।

কমরেড তন্ময় ভট্টাচার্যকে (Tanmaoy Bhattacharya) ক্লিনচিট দিয়েছে আলিমুদ্দিন স্ট্রিটও। সাসপেনশন প্রত্যাহার করে CPIM। শনিবার উত্তর ২৪ পরগনার জেলা গ্রুপে এই খবর জানিয়েছেন সিপিআইএমের জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী। কিন্তু এবিষয়ে কোনও প্রেস বিবৃতি দেয়নি আলিমুদ্দিন স্ট্রিট।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...