Saturday, April 4, 2026

তারাপীঠ মন্দিরে মোবাইলে না, গর্ভগৃহে গোলাপজল- আলতা ব্যবহারে নিষেধাজ্ঞা!

Date:

Share post:

পৌষ মাসের শুরু থেকেই তারাপীঠ মন্দিরে (Tarapith Temple)প্রতিমা দর্শনে নয়া নিয়ম জারি করল মন্দির কর্তৃপক্ষ। এবার থেকে আর মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবেনা। কাউন্টারে জমা রেখে তবেই দর্শনের লাইনে দাঁড়ানো যাবে। পাশাপাশি আর মায়ের চরণ স্পর্শ করতে পারবেন না ভক্তরা। এমনকি গর্ভগৃহে গোলাপজল, আলতা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বীরভূমের তারাপীঠ মন্দিরে মঙ্গলবার থেকে নতুন নিয়ম চালু হয়েছে। সম্প্রতি মন্দির কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সেবায়েতদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন বীরভূমের জেলাশাসক। সেই বৈঠকে মন্দিরের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এবার থেকে মন্দির চত্বরে বিগ্রহ দর্শনের জন্য দুটি লাইন নির্দিষ্ট করা হচ্ছে। এর বাইরে তৃতীয় কোনও লাইন দিয়ে গর্ভগৃহে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। একটি সাধারণ লাইন, অন্যটি বিশেষ লাইন। সাধারণ লাইন এক ঘণ্টা আগে খোলা হবে। তার পর বিশেষ লাইন চালু হবে।মন্দির খোলা ও বন্ধের নির্দিষ্ট নিয়ম চালুর পাশাপাশি নির্ধারিত সময়ে ভোগ নিবেদন বাধ্যতামূলক করা হয়েছে। ভক্তেরা মায়ের চরণ স্পর্শ করতে পারবেন না, বা মূর্তিকে জড়িয়ে ধরতে পারবেন না।মন্দিরের ভিড় নিয়ন্ত্রণ, ভক্তদের সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই নিয়ম কার্যকর করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

একনজরে তারাপীঠ মন্দিরের নতুন নিয়ম:-

• মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না
• মোবাইল গেটে নিরাপত্তারক্ষীদের কাছে জমা রাখতে হবে ফোন
• ভক্তেরা মায়ের চরণ স্পর্শ করতে পারবেন না বা মূর্তিকে জড়িয়ে ধরতে পারবেন না
• মন্দিরের গর্ভগৃহে গোলাপজল, আলতা দেওয়া যাবে না
• মন্দিরে নির্দিষ্ট সময়ে ভোগ নিবেদন বাধ্যতামূলক
• পুজোর জন্য মাত্র দুটি লাইন রাখা হবে— একটি সাধারণ লাইন, অন্যটি বিশেষ লাইন
• সাধারণ লাইন এক ঘণ্টা আগে খোলা হবে, তার পর বিশেষ লাইন দিয়ে মন্দিরে যাওয়া যাবে

Related articles

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...