Thursday, June 25, 2026

বর্ডার-গাভাস্কর ট্রফির বাকি ম্যাচে কি খেলতে পারবেন অজি ক্রিকেটার হ্যাজলউড? এল বড় আপডেট

Date:

Share post:

ব্রিসবেনে চলছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। গাব্বায় চালকের আসনে প্যাট কামিন্সরা। তবে এরই মধ্যে জোর ধাক্কা অজি শিবিরে। সূত্রের খবর, চোটের কারণে বর্ডার-গাভাস্কর ট্রফি থেকে ছিটকে গেলেন জস হ্যাজলউড। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে এখনও কিছু জানান হয়নি। আজ গাব্বায় বলও করেন হ্যাজলউড। জানা গিয়েছে তাঁর পায়ের পেশিতে চোট লেগেছে। সকালে অনুশীলনের সময় তিনি ব্যথা অনুভব করেন। পরে মাঠে নেমে বলও করেন। কিন্তু জলপানের বিরতির সময় মাঠ ছাড়তে বাধ্য হন অজি এই ক্রিকেটার।

এদিন গাব্বায় জলপানের বিরতির সময় দেখা যায়, অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভ স্মিথ ও ফিজিও নিক জোনসের সঙ্গে কথা বলছেন হ্যাজলউড। তারপরই মাঠ ছাড়েন তিনি। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে জানানো হয়, “সকালের অনুশীলনে জশ হ্যাজলউড পায়ের পেশিতে ব্যথা অনুভব করে। চোট কতটা গুরুতর জানার জন্য তাঁর স্ক্যান করা হবে।” তবে তখনই অনুমান করা হচ্ছিল বাকি ম্যাচে তিনি আর হয়ত খেলতে পারবেন না। আর জল্পনাই সত্যি হল।

এর আগে চোটের জন্য অ্যাডিলেডে খেলতে পারেননি অজি পেসার। পারথ টেস্টে চোট পাওয়ার ফলে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে তাঁর পরিবর্তে নামেন স্কট বোলান্ড। যদিও ব্রিসবেনে প্রত্যাবর্তন ঘটেছিল হ্যাজলউডের। তবে চতির্থ দিনেই বিপত্তি।

আরও পড়ুন- আজ ঘরের মাঠে লাল-হলুদের সামনে পাঞ্জাব , তিন পয়েন্টে চোখ অস্কারের

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...