Wednesday, June 24, 2026

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলাদেশে আটকে থাকা ৯৫ মৎস্যজীবীকে ফেরানোর প্রস্তুতি

Date:

Share post:

কাকদ্বীপের ৯৫ জন মৎস্যজীবী আটকে আছেন বাংলাদেশে। পড়শি রাষ্ট্রের অস্থির সময়ের মাকঝেই এই খবর পাওয়া মাত্রই মৎস্যজীবীদের পরিবারদের খোঁজ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা যায় প্রায় মাস দুই আগে বাংলাদেশের জল সীমানায় ঢুকে পড়ার অভিযোগে কাকদ্বীপের ৬ ট্রলারকে আটক করে বাংলাদেশের উপকূল রক্ষা বাহিনী। ট্রলারে থাকা ৯৫ জন মৎস্যজীবীকে আটক করে সেদেশের বাহিনী। বাংলার মুখ্যমন্ত্রী (CM)গোটা বিষয়টি জানার পরই তাঁদের ফিরিয়ে আনতে তৎপর হন। শোনা গেছে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরাকে (Manturam Pakhira)মুখ্যমন্ত্রীর দফতর থেকে ফোন করে এই সংক্রান্ত খোঁজখবর নেওয়া হয়। এমনকি ওই ৯৫ জন মৎস্যজীবীকে ফিরিয়ে আনতে নবান্ন থেকে পিএমও-তে যোগাযোগ করা হয়েছে বলে খবর মিলেছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক রূপে খুশি মৎস্যজীবীদের পরিবার। তাঁরা বলছেন গোটা বিষয়টি জানার পর মুখ্যমন্ত্রী যে গুরুত্ব নিয়ে আটকদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন তা যথেষ্ট আশাব্যাঞ্জক। কাকদ্বীপের বিধায়ক জানান, ‘মুখ্যমন্ত্রীর দফতর থেকে ফোন এসেছিল। অসহায় মৎস্যজীবীর পরিবারের সদস্যরা কেমন আছেন সেই বিষয়ে জানতে চাওয়া হয়। তাঁদের পাশে রয়েছে প্রশাসন। শীঘ্রই বাংলাদেশ থেকে ভারতীয় মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে, ভারতে আটকে থাকা বাংলাদেশের মৎস্যজীবীদেরও দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।’

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...