Monday, June 8, 2026

প্রয়াত দেশের ‘বৃক্ষমাতা’, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত দেশের ‘বৃক্ষমাতা’। পদ্মশ্রী পুরষ্কার প্রাপ্ত তুলসী গৌড়া কর্নাটকের হোন্নালি গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হালাক্কি আদিবাসী সম্প্রদায়ভুক্ত তুলসী গৌড়া (Tulsi Gaura) দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। সোমবার তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

পরিবেশ সংরক্ষণের কাজে তুলসী গৌড়া (Tulsi Gaura) ৬০ বছরের বেশি সময় ধরে লক্ষ লক্ষ গাছ লাগিয়ে বিশ্বের নজর কেড়েছেন। তবে শুধু গাছ লাগানোই নয় সেগুলির নিয়মিত পরিচর্যাও করতেন তিনি। বিভিন্ন গাছ সম্পর্কে তাঁর এতটাই জ্ঞান ছিল যে তাঁকে ‘এনসাইক্লোপেডিয়া অফ প্ল্যান্ট’ বলা হত।

বনদফতরের নার্সারিতে দৈনিক মজুরিতে তুলসী কাজ শুরু করেন এবং পরে তিনি পরিবেশ রক্ষার প্রতীক হয়ে ওঠেন। পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে জন্য ২০২১ সালে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মশ্রী’ পুরষ্কার পেয়েছিলেন তিনি। ধারওয়াড় কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ রক্ষার কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। শুধু তাই নয়, ‘ইন্দিয়া প্রিয়দর্শিনী বৃক্ষমিত্র’-সহ আরও অনেক সম্মান জানানো হয় তাঁকে।

 

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...