Monday, June 8, 2026

রাজধানীতে ফের স্কুলে বোমাতঙ্ক, উদ্বিগ্ন দিল্লি পুলিশ

Date:

Share post:

রাজধানীতে ফের স্কুলে বোমাতঙ্ক। নয় নয় করে ৯ দিনে এই নিয়ে পাঁচবার! মঙ্গলবার দিল্লির স্কুলে ফের বোমা হামলার হুমকি।ফের এমন হুমকির খবরে নতুন করে আতঙ্ক তৈরি হল।রাজধানীর দমকল বিভাগ (Fire brigade) সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম দিল্লির সরস্বতী বিহারে ক্রিসেন্ট পাবলিক স্কুলে বোমা হামলার হুমকি আসে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী দল, বম্ব স্কোয়াড ( bomb squad) । যদিও এদিনও চিরুনী তল্লাশি চালানোর পরেও সন্দেহভাজন কিছু খুঁজে পাওয়া যায়নি।তাও কোনও ঝুঁকি নিতে চায়নি পুলিশ।আসলে বার বার বোমাতঙ্কের ঘটনায় উদ্বিগ্ন দিল্লি পুলিশ।

গত ১৪ ডিসেম্বর আটটি স্কুলে বোমাতঙ্কের খবর আসে।এর আগে ১৩ ডিসেম্বর ৩০ টি স্কুলে একই কায়দায় ই-মেলের মাধ্যমে হুমকি দেওয়া হয়। ৯ ডিসেম্বর ৪০টি স্কুলে একই ভাবে বোমা হামলার হুমকি দেওয়া হয়। দিল্লি পুলিশের স্পেশাল সেল এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ক্রিসেন্ট পাবলিক স্কুল ছাড়াও আরও বেশ কয়েকটি স্কুল এই হুমকি পেয়েছে। স্কুল চত্বর খালি করে দেওয়া হয়েছে। এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...