Monday, April 6, 2026

তৈরি DPR, মুড়িগঙ্গার উপর সেতু তৈরি করবে রাজ্যই: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

১০০দিনের টাকা, আবাস যোজনার মতো মুড়িগঙ্গার উপর সেতু তৈরির টাকা দেয়নি কেন্দ্র। জাতীয় মেলা হিসেবে ঘোষণাও করা হয়নি। এই পরিস্থিতি ত্রাতা সেই মুখ্যমন্ত্রী। এবার মুড়িগঙ্গার উপর সেতু বানাবে রাজ্য সরকার। মঙ্গলবার, ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানান, DPR তৈরি। আগামী ৪ বছরের মধ্যে শেষ হবে কাজ। সেতুর নামকরণ করেন ‘গঙ্গাসাগর মেলা সেতু’। গঙ্গাসাগর মেলায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন বাংলার মুখ্যমন্ত্রী।

এদিন গঙ্গাসাগর মেলা নিয়ে নবান্ন (Nabanna) সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী থেকে প্রশাসনিক আধিকারিকরা। শুরুতেই মুড়িগঙ্গার সেতুর বিষয় নিয়ে আলোচনা করেন মমতা। জানান, ‘গঙ্গাসাগর মেলা সেতু’ তৈরি হয়ে গেলে মেলায় পৌঁছনো সহজ হবে। সেতুটি তৈরি হতে বছর চারেক সময় লাগবে। ৫ কিমি লম্বা এই সেতু চার লেনের হবে। খরচ ১৫০০ কোটি টাকা। এর পুরোটাই দেবে রাজ্য। ইতিমধ্যে ডিপিআর হয়েছে। এই সেতুর কাজ হয়ে গেলে তীর্থযাত্রী থেকে শুরু করে স্থানীয়দের সবারই সুবিধা হবে। এদিনের বৈঠক থেকে ফের কেন্দ্রের বঞ্চনার বিষয় সরব হন বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, বারবার আবেদন সত্ত্বেও গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করেনি মোদি সরকার। ফলে মেলার সমস্ত খরচ বহন করে রাজ্য। কেন্দ্রের তরফে কোনও সহায়তা মেলে না।

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...