Saturday, April 4, 2026

আজ ঘরের মাঠে লাল-হলুদের সামনে পাঞ্জাব , তিন পয়েন্টে চোখ অস্কারের

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। মঙ্গলবার যুবভারতীতে লাল-হলুদের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। তার আগে কিছুটা হলেও স্বস্তি ফিরল লাল-হলুদ শিবিরে। সোমবার সকালে সতীর্থদের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস ও হেক্টর ইয়ুস্তে। পরে সাংবাদিক বৈঠকে এসে কোচ অস্কার ব্রুজোও ইঙ্গিত দিলেন, দু’জনকেই ১৮ জনের দলে রাখার। তবে হেক্টর শুরু থেকে খেললেও, দিয়ামানতাকোসকে পরিবর্ত হিসাবে মাঠে নামানো হতে পারে। পাশাপাশি আনোয়ার আলিকে মাঝমাঠে খেলিয়ে চমক দিতে পারেন অস্কার। প্র্যাকটিসে বাড়তি জোর দেওয়া হল সেটপিসেও।

জোড়া জয়ের পর, ঘরের মাঠে শেষ ম্যাচে ওড়িশার কাছে হেরেছে ইস্টবেঙ্গল। গোদের উপর বিষফোঁড়ার মতো চোট-আঘাত এবং কার্ড সমস্যায় জেরবার লাল-হলুদ। ওড়িশা ম্যাচে লাল কার্ড দেখায় পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না জিকসন সিং। দুই বিদেশি মাধি তালাল ও সাউল ক্রেসপো তো চোটের কারণে আগেই ছিটকে গিয়েছেন। ইস্টবেঙ্গল যেখানে ১০ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে, সেখানে সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে পাঞ্জাব।

তবে ভাঙলেও মচকাচ্ছেন না অস্কার। তিনি বলছেন, ‘‘খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তবে আমার দলে গভীরতা রয়েছে। বিশ্বাস করি, এই দলটা আইএসএলের সেরা দলগুলোর অন্যতম। পাঞ্জাবের বিরুদ্ধে ফুটবলাররা ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নামবে। আমরা সংগঠিত ফুটবল খেলে তিন পয়েন্টের জন্য ঝাঁপাব।” ইস্টবেঙ্গল কোচ আরও বলেন, ‘‘এই কঠিন পরিস্থিতিতে আমার সামনে দুটো রাস্তা আছে। হয় দলে অনেক বদল করার চিন্তা করে রাতের ঘুম নষ্ট করা। অথবা আমরা যেভাবে যা যা করছি, সেটা বজায় রাখা। ঐক্যবদ্ধ হয়ে আমাদের চ্যালেঞ্জটা নিতে হবে।”

এবারের লিগে বেশ কিছু ম্যাচে খারাপ রেফারিংয়ের শিকার হয়েছে ইস্টবেঙ্গল। অস্কারের বক্তব্য, ‘‘আমরা বিপক্ষের থেকে কম ফাউল করেছি। কিন্তু আমাদের বিরুদ্ধেই সিদ্ধান্ত গিয়েছে। তবে এটা তো আমাদের হাতে নেই। আশা করি, মঙ্গলবার এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।” তাঁর সংযোজন, ‘‘পাঞ্জাব ম্যাচ জেতাটা খুব জরুরি। এরপর জামশেদপুর ও হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে হবে। এই তিনটে ম্যাচের পরেই সুপার সিক্সের দৌড়ে থাকতে পারব কি না, বুঝতে পারব।”

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি,ব্যাট হাতে দাপট রাহুল-জাদেজার, গাব্বায় চতুর্থ দিনের শেষে টিম ইন্ডিয়ার রান ৯ উইকেট হারিয়ে ২৫২

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...