Sunday, April 5, 2026

ময়নাগুড়িতে উস্কানি দিয়ে অশান্তির চেষ্টা, বিজেপির ষড়যন্ত্র বানচাল করল পুলিশ

Date:

Share post:

ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি এলাকা বরাবরই শান্তিপ্রিয়।সেখানে অশান্তি ছাড়ানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। রীতিমতো এর বিরুদ্ধে এলাকায় পথ অবরোধ শুরু হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।পরিস্তিতি সামাল দিতে  পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ফাটাতে হয় কাঁদানে গ্যাসের শেল। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় ময়নাগুড়ির ভোটপট্টি এলাকা।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়। টিউশন পড়ে বাড়ির ফেরার পথে দুই নাবালিকাকে নিগ্রহ করে দুই দুষ্কৃতী। অভিযোগ এই ঘটনাকে সামনে রেখে সাম্প্রদায়িক অশান্তি লাগানোর চেষ্টায় উস্কানি দিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে বিজেপি। বুধবার সকাল থেকেই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। এরপরই হঠাৎ বদলে যায় এলাকার চিত্র। গ্রামের মহিলা থেকে পুরুষ সকলেই এসে রাস্তায় বসে পড়ে। খবর পেয়েই ময়নাগুড়ি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে।

পুলিশকে দেখেই ক্ষোভে ফেটে পরে অবরোধকারীরা। দুষ্কৃতীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট ছুড়তে থাকে। পুলিশকে বাধ্য হয়ে শুরু করতে হয় লাঠিচার্জ। এরই মধ্যে দুষ্কৃতীদের মজুত করে রাখা পাথর ও কাঁচের বোতল একের পর এক ছোড়া হতে থাকে পুলিশকে লক্ষ্য করে। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন।  জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবহালে গনপত নিজেই উপস্থিত হন ঘটনাস্থলে। ময়নাগুড়ির তৃণমূল নেতা শিবশঙ্কর দত্ত বলেন, নাবালিকাকে যারা উত্যক্ত করেছে তারা বিজেপি আশ্রিত দুষ্কৃতী। এই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে বিজেপি।

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...