Saturday, April 4, 2026

১০ বছরের কন্যাকে পিটিয়ে খুন! পাক দম্পতির যাবজ্জীবন ব্রিটেনে

Date:

Share post:

দশ বছরের সারা শরিফকে পিটিয়ে মারার ঘটনায় তার বাবা এবং সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ব্রিটিশ আদালত (UK court)। সেইসঙ্গে বাবার এক ভাইকেও জেলের সাজা ঘোষণা করা হল। ২০২৩ সালের ১০ অগাস্ট ইংল্যান্ডে(Eangland) উদ্ধার হয় ১০ বছরের সারা শরিফের দেহ। এক বছরেরও বেশি পরে পাকিস্তান (Pakistan) থেকে সেই খুনের কথা স্বীকার করে সারার বাবা উরফান শরিফ।

ইংল্যান্ডের উরফানের বাড়ি থেকে ২০২৩ সালে সারা শরিফের দেহ উদ্ধারের পর পুলিশি তদন্তে উঠে আসে তার শরীরে ১০০ টি আঘাতের চিহ্ন ও অন্তত ২৫ টি হাড় ভাঙা ছিল। দেহ উদ্ধারের আগের দিনই উরফান ও তার দ্বিতীয় পক্ষের স্ত্রী বিনাশ বাতুল পাকিস্তানের ইসলামাবাদে (Islamabad) পালিয়ে আসে। ২০২৪ সালের অক্টোবর মাসে ইংল্যান্ডে ফোন করে নিজেই মেয়েকে খুনের কথা স্বীকার করে উরফান। এরপরই ইসলামাবাদ পুলিশের সাহায্যে এই দম্পতিকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ।

এই ঘটনার বিচার প্রক্রিয়ায় আদালতের পর্যবেক্ষণ, উরফান নিজের রাগ প্রশমনের জন্য ছোট্ট সারাকে অমানুষিক মারধর (beating) করত। নিজে ব্যাট (cricket bat) দিয়ে মারার কথা স্বীকার করে সে। অন্যদিকে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী (step-mother) বাতুল প্রথম পক্ষের কন্যা সারাকে কখনো মেনে নিতে পারেনি। মারের দাগ লুকাতে সে উরফানকে সাহায্য করত। সেইসঙ্গে সারাকে মেরে ফেলাতে ইন্ধনও যুগিয়েছিল। এই ঘটনায় উরফানকে সাহায্য করেছিল তার ভাই ফয়সাল মালিক।

ব্রিটিশ আদালত এই অপরাধে উরফানের ৪০ বছরের জেল, বাতুলের ৩৩ বছর ও ফয়সালের ১৬ বছরের জেলের সাজা ঘোষণা করে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...