Sunday, February 22, 2026

আম্বেদকরকে শাহের ‘অপমানজনক’ মন্তব্য বিজেপির মানসিকতার প্রতিফলন: তীব্র প্রতিবাদ করে পোস্ট মমতার

Date:

Share post:

রাজ্যসভায় বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন তৃণমূল সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, নিজের এক্স হ্যান্ডেল শাহি মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন মমতা। তাঁর কথায়, এটি বিজেপির বর্ণবিদ্বেষী ও দলিত-বিরোধী মানসিকতার প্রতিফলন। তৃণমূল (TMC) অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছে বলে জানিয়েছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান-বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখন এক ফ্যাশন হয়েছে- অম্বেদকর, অম্বেদকর, অম্বেদকর, অম্বেদকর…। এত বার যদি ভগবানের নাম নিত তবে সাত জন্ম স্বর্গবাস হত।“ এই মন্তব্যের প্রতিবাদে ও শাহের পদত্যাগের দাবিতে বুধবার সংসদের ভিতরে ও বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। সংসদ চত্বরে পোস্টার নিয়ে স্লোগান দেন। এদিকে, নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, সংসদে সংবিধানের ৭৫ বছর পূর্তিতে গৌরবময় ইতিহাস স্মরণ অনুষ্ঠানে বাবা সাহেব আম্বেদকর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মন্তব্য করেছেন তা অত্যন্ত অপমানজনক। তাও আবার গণতন্ত্রের মন্দিরে দাঁড়িয়ে।

এরপরেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা লেখেন, “এটা বিজেপির বর্ণবিদ্বেষী ও দলিত-বিরোধী মনোভাব প্রকাশ করে। ২৪০টি আসন পরে যদি এই আচরণ করে, তাহলে তাদের ৪০০টি আসনের স্বপ্ন বাস্তবায়িত হলে কী ক্ষতি হত তা কল্পনা করুন। ডক্টর আম্বেদকরের অবদানকে সম্পূর্ণরূপে মুছে ফেলার জন্য ইতিহাস পুনরায় লিখবে তারা।“

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে তৃণমূল সুপ্রিমো লেখেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য সেই লক্ষাধিক মানুষের জন্যেও অপমানজনক, যাঁরা বাবাসাহেবের পথনির্দেশ ও অনুপ্রেরণাকে পাথেয় করে চলেন। কিন্তু যে দল ঘৃণা ও ধর্মান্ধতাকে অভ্যাস করে তুলেছে তাদের থেকে আর কী আশা করা যায়?“

মমতার কথা, “ডঃ বাবাসাহেব আম্বেদকর হলেন সংবিধানের জনক। এই আপত্তিকর মন্তব্যটি কেবল তাঁরই নয় বরং সংবিধানের খসড়া কমিটির সকল সদস্যের প্রতিই আক্রমণ। সেই সংবিধান যা সমস্ত বর্ণ, ধর্ম, জাতিসত্তা এবং সদস্যদের সঙ্গে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক।“

অমিত শাহের মন্তব্যের জন্যে তাঁর বিরুদ্ধে ১৮৭ নম্বর ধারা অধীন স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...