Sunday, April 5, 2026

‘কন্যাশ্রী’ প্রকল্পের টাকা বণ্টনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা রাজ্যের, ৬ দফা নির্দেশিকা জারি

Date:

Share post:

রাজ্যের সাম্প্রতিক ট্যাবের টাকা গায়েবের ঘটনা থেকে শিক্ষা নিয়ে কন্যাশ্রী (Kanyashree) প্রকল্পের টাকা বণ্টনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা নিচ্ছে রাজ্য (State)। রাজ্যের নারী ও শিশু সুরক্ষা দফতর ‘কন্যাশ্রী’ (Kanyashree) পোর্টাল-এর মাধ্যমে আবেদন গ্রহণ, নিষ্পত্তি এবং অর্থ বিলির ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে সর্তকতা বজায় রাখতে জেলা প্রশাসনগুলিকে ৬ দফা নির্দেশিকা জারি করেছে।
আরও খবর:বাংলা এখন শিল্পের জন্য আদর্শ: Infosys-এর নয়া ক্যাম্পাসের উদ্বোধনে বার্তা মুখ্যমন্ত্রীর, বিপুল কর্মসংস্থানের সুযোগ

নির্দেশিকায় বলা হয়েছে,
• প্রত্যেকটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করতে হবে
• সংশ্লিষ্ট সফটওয়্যারটি নিয়মিত আপডেট করতে হবে
• নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনও অবাঞ্ছিত সফটওয়্যার সিস্টেমে থাকলে তা অবিলম্বে মুছে ফেলতে হবে
• প্রতিনিয়ত নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে হবে
এই পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে কি না তার রিপোর্টও নারী ও শিশু কল্যাণ দফতরকে নিয়মিত পাঠানোর জন্য জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাব (Tab) কেনার জন্য ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ১০ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল, অনেক পড়ুয়ার অ্যাকাউন্টেই এই টাকা ঢুকছে না। প্রথম অভিযোগ দায়ের হয় পূর্ব বর্ধমান জেলায়। অভিযোগ ওঠে, সেখানে সেখানে বেশ কয়েক জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) চলে গিয়েছে। এরপর জল অনেক দূর গড়ায়। বাংলার একাধিক জেলা থেকে ট্যাবের টাকা গায়েব হওয়ার অভিযোগ সামনে আসে। ছাড় পায়নি কলকাতাও। দেখা যায়, ভিন রাজ্যের সাইবার ক্রাইমের ফাঁদে টাকা গায়েব হয়েছে। এই উদাহরণ থেকেই শিক্ষা নিয়ে নির্দেশিকার রাজ্য সরকারের।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...