Thursday, June 25, 2026

বিধাননগরে প্রোমোটারকে মারধর: চিলাপাতায় কাউন্সিলরের খোঁজে রিসর্টে তল্লাশি

Date:

Share post:

বিধান নগরের প্রোমোটারকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে বিধান নগর থানার পুলিশ। তবে আক্রান্ত প্রোমোটার (promoter) অভিযোগ করেছিলেন কাউন্সিলর সমরেশ চক্রবর্তী বিরুদ্ধে। তদন্তে এবার সমরেশ চক্রবর্তীর খোঁজে আলিপুরদুয়ারের চিলাপাতা ফরেস্টের (Chilapata forest) একটি রিসর্টে (resort) হানা বিধান নগর কমিশনারেট পুলিশের।

গত দুদিন ধরেই বিধান নগর পুলিশ ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর খোঁজে তল্লাশি চালাচ্ছে। এবার তাদের একটি টিম চিলাপাতা ফরেস্টে (Chilapata forest) গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। সার্দার্ন উড রিসর্টের ১২ টি ঘরে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে খবর এই রিসর্টের (resort) অংশীদারিত্ব রয়েছে কাউন্সিলর সমরেশের। ফলে এখানে আত্মগোপন করতে পারেন তিনি।

বুধবার প্রায় ৪৫ মিনিট রিসর্টে তল্লাশির পরেও খোঁজ পাওয়া যায়নি কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর। রেজিস্টার খাতা পরীক্ষার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় রিসর্টের কর্মচারীদেরও। যদিও খালি হাতেই ফিরতে হয় বিধান নগর পুলিশকে (Bidhannagar police)।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...