Wednesday, June 10, 2026

সোশ্যাল মিডিয়ায় অপমানজনক ভিডিও! গায়ে আগুন ব্যবসায়ী দম্পতির

Date:

Share post:

ব্যবসায়িক দ্বন্দ্বের মর্মান্তিক পরিণতি হুগলির (Hooghly) পাণ্ডুয়ার দম্পতি। ব্যবসার অংশীদার ও বন্ধুর সোশ্যাল মিডিয়া পোস্টের (social media post) সূত্রে অপমানিত বোধ করা দম্পতি প্রকাশ্যে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। কোনওমতে তাঁদের উদ্ধার করে ইমামবাড়া জেলা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

পান্ডুয়ার ক্ষীরখন্ডি নিয়ালা নামাজগ্রাম গ্রাম পঞ্চায়েতের কলিসণ্ডা গ্রামের অলোকের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক আসিফ হোসেন মোল্লার। কিছু বছর ধরে তাঁদের সম্পর্কে ফাটল ধরে। টাকা চাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল হয় বলে জানা যায়। এরপরেই আসিফ সোশ্যাল মিডিয়ায় লাইভে (social media live) অলকের সম্পর্কে কটু কথা বলতে থাকে বলে অভিযোগ।

বুধবার অলোক ও তাঁর স্ত্রী মৌসুমী বেশ কয়েকজনকে নিয়ে আসিফের বাড়িতে যায়। তাকে সেই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট করতে অনুরোধ জানায়। কিন্তু আসিফ পোস্ট ডিলিট (post delete) করতে রাজি হয় না। তখন প্রকাশ্যেই স্বামী-স্ত্রী গায়ে পেট্রোল (petrol) ঢেলে আগুন লাগায়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁদের ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related articles

আলিপুরের সরকারি অফিসে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) আলিপুরে জেলা পরিষদ ভবনের (The Alipore Zilla Parishad office ) একাধিক তলে...

ইরানে তিন দফা হামলা মার্কিন বাহিনীর! পাল্টা জবাব তেহরানের

সংঘর্ষ বিরতি অতীত, আমেরিকা-ইরান হামলা পাল্টা হামলায় (US Iran Conflict) পশ্চিম এশিয়ার ফের উত্তেজনার পরিস্থিতি! সূত্রের খবর মঙ্গলবার...

কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আগামী ২১ জুন (রবিবার) আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে নজরকাড়া অনুষ্ঠানের আয়োজন শহর কলকাতায়। উপস্থিত থাকবেন...

রাজ্যের সম্ভাব্য মন্ত্রীদের তালিকা: সূত্রে প্রকাশ ৯ মন্ত্রীর নাম

সরকার গঠনের ১ মাস পরেও মন্ত্রী নির্ধারণে ব্যর্থ রাজ্যের প্রথম বিজেপি সরকার। মাত্র ৯টি দফতর (cabinet) ৫ মন্ত্রীর...