Sunday, April 5, 2026

ক্রিসমাসেও গান লিখে সুর দিলেন বাংলার মুখ্যমন্ত্রী, ক্রিসমাস কার্নিভালে দিলেন শান্তি-ভালবাসার বার্তা

Date:

Share post:

দুর্গাপুজো-কালীপুজো-ভাইফোঁটা-ছটপুজোর পরে এবার ক্রিসমাসেও গান (Song) লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতবার, অ্যালেন পার্কে ক্রিসমাস (Christmas) কার্নিভালের উদ্বোধন করে একথা জানান তিনি। গানের কথা সুর মুখ্যমন্ত্রীর। গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এই ক্রিসমাসের কার্নিভাল চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ২৪ ও ২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিট (Park Street) এলাকায় যান নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “ক্রিসমাস মানে ভালোবাসা, আনন্দ, শান্তি, একতা।”

এর আগে বিভিন্ন অনুষ্ঠানের জন্য গান লিখেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। দুর্গাপুজো-কালীপুজো-ভাইফোঁটা-ছটপুজোর পরে এবারের শিল্প সম্মেলনের উদ্বোধনী সঙ্গীতও লেখেন মমতা। সেই গান দিয়েই শুরু হবে এবারের BGBS। এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম সং-ও মুখ্যমন্ত্রীর ভাবনায় তৈরি। অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনায় নিজের লেখা গানের কথা জানান মমতা। বলেন, “প্রত্যেক উৎসবেই গান লিখি। তাই বড়দিনেও শান্তির জন্য গান লিখেছি। ছোট্ট করে একটা করেছি। সময় কম পেয়েছি। হাঁটতে হাঁটতেই পরশুদিন গান লিখে দিয়েছি।” রাজ্যের পর্যটন মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন জানান, ”৩৬ ঘণ্টা আগে ফোন করে তিনি জানালেন। সকাল পর্যন্ত তিনি বলছিলেন নানা সংশোধনের কথা।” মুখ্যমন্ত্রী বলেন, “২৪ ডিসেম্বরের রাতের প্রার্থনায় আমিও যোগদান করি। এবং এর জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি।” অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রোতাদের শোনানো হয় সেই গান। এরপরই মঞ্চে উপস্থিত ইন্দ্রনীল সেনকে বড়দিন উপলক্ষ্যে গান গাওয়ার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

১৯ ডিসেম্বর থেকে ক্রিসমাস ফেস্টিভাল শুরু হয়ে চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ২০ ডিসেম্বর থাকছে শিল্পী রেমো ফার্নান্ডেজের গানের অনুষ্ঠান। খ্রিস্টান সম্প্রদায়ের তরফ থেকে ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত কলকাতার অ্যালেন পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৪ এবং ২৫ ডিসেম্বর অ্যালেন পার্ক বন্ধ থাকবে। একই সঙ্গে ওই দুদিন পার্কস্ট্রিটে যান চলাচল বন্ধ থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী। ২৬ ডিসেম্বর কলকাতা পুলিশ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। রাজ্যের তথ্য সংস্কৃতি ও পর্যটন দফতরের উদ্যোগে ২৭ থেকে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করা হবে ।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “ক্রিসমাস মানে ভালোবাসা, আনন্দ, শান্তি, একতা। ঈশ্বরের কাছে প্রার্থনা। আমিও প্রার্থনা করি।”

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...